বাংলাদেশ প্রতিষ্ঠায় পরোক্ষভাবে কৃতিত্ব দাবি জামায়াতের
এবার পরোক্ষভাবে বাংলাদেশ প্রতিষ্ঠায় জামায়াতের কৃতিত্ব দাবি করেছেন দলের আমির মতিউর রহমান নিজামী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের ফসল। জামায়াত এই আন্দোলনে ভূমিকা রেখেছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না।’
আজ বুধবার বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে নিজামী এই কথা বলেন। আলোচনা সভায় মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, ‘রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম।’
এবারের বিজয় দিবসে জামায়াতের নেতারা তাঁদের দলের মুক্তিযুদ্ধকালীন অবস্থানের পুরোপুরি বিপরীত বক্তব্য দিচ্ছেন। ’৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয় সহযোগিতা করেছিল জামায়াতে ইসলামী। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে গঠিত সরকারেও যোগ দিয়েছিল জামায়াত। রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটি প্রভৃতি বাহিনী গঠনে জামায়াত ও তার তত্কালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ অবদান রেখেছিল। জামায়াতের বর্তমান নেতাদের প্রায় সবাই ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর চিহ্নিত দোসর। সে সময় মুক্তিযোদ্ধাদের তাঁরা ভারতের চর, ইসলামের দুশমন প্রভৃতিতে আখ্যায়িত করতেন।
অথচ বিজয়ের ৩৮তম দিবসের আগের দিন গতকাল মঙ্গলবার জামায়াতের সব নেতা মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা ও শহীদদের স্বজনদের প্রতি একাত্মতা প্রকাশ করার কথা জানান। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সেদিন বলেন, ‘আমরা স্বাধীনতা এনেছি। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করব।’
সেই বক্তব্যের পরদিন আজও জামায়াতের নেতারা একই সুরে কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির নিজামী বলেন, ‘গোটা পাকিস্তান আমলে গণতন্ত্রের জন্য যে আন্দোলন হয়েছে, তাতে আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতেরও অবস্থান ছিল। ’৭০-এর নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে জামায়াত স্পষ্ট ভূমিকা পালন করেছে। শেষ মুহূর্ত পর্যন্ত জামায়াত আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়ার জন্য স্পষ্ট বক্তব্য রেখেছে।’
জামায়াতের আমির বলেন, ‘১৯৭০ সালের নির্বাচনের ফল মেনে না নিয়ে বিজয়ীর হাতে ক্ষমতা হস্তান্তর না করায় সে সময়ের আন্দোলন স্বাধিকার আন্দোলনে রূপ নেয়। নয় মাসের সশস্ত্র সংগ্রাম শেষে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। অর্থাত্ বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের ফসল। জামায়াত এই আন্দোলনে ভূমিকা রেখেছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না।’
নিজামী বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে পুনর্গঠিত হয়ে প্রতিবছর ১৬ ডিসেম্বর, ২৬ মার্চসহ সব জাতীয় দিবসগুলো জামায়াত তার আদর্শিক দৃষ্টিকোণ থেকে উদ্যাপন করে আসছে। ...স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পক্ষে আপসহীন ভূমিকা রাখার অঙ্গীকার নিয়ে জামায়াত প্রতিষ্ঠিত হয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির মকবুল আহমেদ পাকিস্তান ভেঙে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘গত ৩৮ বছর তো বিদেশি শাসকরা ছিল না। তাহলে আমরা এগোতে পারলাম না কেন? শুধু বাড়ির কাছে হলেই ইনসাফ হবে, আর দূরের হলে ইনসাফ হবে না—এটা যে ঠিক না, সেটাই প্রমাণ হয়ে গেল।’
আরেক নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদী বলেন, ‘আজকে আমাদের সকলকে মিলেমিশে দেশকে বাঁচাতে হবে। আর এ ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোনো উপায় নেই।’
সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘একাত্তরের কথা বলে ইসলামের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করবেন, বাংলাদেশের জনগণ এটা সহ্য করবে না।’ মুক্তিযুদ্ধের পর দালালির দায়ে সাজাপ্রাপ্ত ৭৫১ জনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘যাদের শাস্তি হয়েছিল, তাদের তালিকা প্রকাশ করুন। তালিকায় নিজামী, মুজাহিদ, সাঈদীর নাম থাকলে আমরাই তাদের আপনাদের (সরকার) হাতে তুলে দেব।’
সভাপতি মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, ‘যে লক্ষ্যে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, আজ পর্যন্ত সে লক্ষ্য অর্জিত হয়নি। ...এই সীমানা রক্ষার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত।’







ASRAR OSMANI
২০০৯.১২.১৬ ১৮:২১Omar Faruk
২০০৯.১২.১৬ ১৯:১১Shantonu Rahman
২০০৯.১২.১৬ ১৯:২৩Mahbub Alam
২০০৯.১২.১৬ ১৯:২৫Sazzadur
২০০৯.১২.১৬ ১৯:৩৩এটাও সত্য কথা। জামায়াত আন্দোলন করে জীবন দিয়েছিল পাকিস্থান হওয়ার জন্য, এখনো তারা বাংলাদেশকে পাকিস্থানের মতো বানাতে চাই, তারা বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে পাকিস্থানের মতো সন্ত্রাসী দেশ হিসাবে দেখাতে চাই। কারণ, বাংলাদেশের জন্য তাদের ভালবাসা নাই, তাদের ভালবাসা পাকিস্থানের জন্য। জামায়াত আন্দোলন করে যাবে পাকিস্থানের মতো বাংলাদেশে মওদুদির সন্ত্রাসী ইসলাম কায়েম করতে।
Mohamed S Rahman
২০০৯.১২.১৬ ১৯:৩৫Shahin Ahmed
২০০৯.১২.১৬ ২০:২৮দেব প্রসাদ সাহা
২০০৯.১২.১৬ ২০:৪৩Sohel
২০০৯.১২.১৬ ২০:৪৬Mohammed Abu Helal.
২০০৯.১২.১৬ ২০:৫১Hossain Mahmod
২০০৯.১২.১৬ ২০:৫২proxysimex
২০০৯.১২.১৬ ২১:০৫Abdullah Al Tarique
২০০৯.১২.১৬ ২১:১২http://media.somewhereinblog.net/images/thumbs/asmarshad_1260969598_3-golam-azam_chadabazi.jpg
Engr. Zamshed Ali
২০০৯.১২.১৬ ২১:১৩iqbal shaleh
২০০৯.১২.১৬ ২১:২৪Bappy
২০০৯.১২.১৬ ২১:৫২mosharf
২০০৯.১২.১৬ ২২:০৩http://www.firozmahboobkamal.com/home.html
http://karnafuli.com/article/mujib.pdf
Sharif
২০০৯.১২.১৬ ২২:২৯Mamun
২০০৯.১২.১৬ ২২:৩০Odhora Rayhan
২০০৯.১২.১৬ ২২:৩৩Md. Mainul Islam
২০০৯.১২.১৬ ২২:৩৮But from now on I will start loving and supporting JAMAYAT.
Do you know why????????They are the BOSS of the lier. And do yu know why i love them????One day they will kick Awamiligue and BNP out of the Nation and after then The god will KICK them out and then we people will live better than ever in the country.......lolz
Md.Salahuddin Bhuiyan
২০০৯.১২.১৬ ২২:৪০Mijanur Rahman
২০০৯.১২.১৬ ২২:৪৪Abdulla Al Mamun
২০০৯.১২.১৬ ২২:৪৫tushar
২০০৯.১২.১৬ ২২:৫১Maniq
২০০৯.১২.১৬ ২২:৫৪MAHBUB ALAM
২০০৯.১২.১৬ ২৩:১১Shahed Kaisar
২০০৯.১২.১৬ ২৩:১৭Md.mohosin iqbal
২০০৯.১২.১৬ ২৩:১৯ABDULLAH AL NOMAN
২০০৯.১২.১৬ ২৩:৩২tushar
২০০৯.১২.১৬ ২৩:৩৮Farzana
২০০৯.১২.১৬ ২৩:৩৮Md. Mizanur Rahman
২০০৯.১২.১৬ ২৩:৪২Saiful Alam
২০০৯.১২.১৭ ০০:২৪They are big shame of their self.
I wish I could bomb them all.
Muhammad M R Sikdar
২০০৯.১২.১৭ ০০:৩২AMZAD
২০০৯.১২.১৭ ০০:৪৭Gullible Khan
২০০৯.১২.১৭ ০১:০৩mdider
২০০৯.১২.১৭ ০১:১৮Barnachora
২০০৯.১২.১৭ ০১:১৮alomgir mahmud
২০০৯.১২.১৭ ০১:২১RUHULAMIN
২০০৯.১২.১৭ ০১:৩৭Adam Ali
২০০৯.১২.১৭ ০১:৪১anowar
২০০৯.১২.১৭ ০১:৪৬Motiur Rahman
২০০৯.১২.১৭ ০২:১৩Than also I am hopeful that now they are realized it's the time to say fever of our independent war 1971. That's the real getting for the supporter of independent war-71 & independent BANGLADESH after passing 38 years.
"CHACHA APON PRAN BACHA AR KI.... HA HA HA!!!!!!!!
Sujan Kumar Roy
২০০৯.১২.১৭ ০২:১৮zahir
২০০৯.১২.১৭ ০২:২১Gazi Asadullah
২০০৯.১২.১৭ ০২:২২proxysimex
২০০৯.১২.১৭ ০২:৩৮Gazi Asadullah
২০০৯.১২.১৭ ০২:৩৯Before we call someone Rajakar...we need to fix ourselves....I think we all are somewhat Rajakar...Just because someone helped our enemy during 1971 can be called Rajakar...I DO NOT Agree with that...I am not saying they are not rajakar..Definitely they are ...and they did wrong thing and they should not be forgiven..but we will need to point out the people are being RAJAKAR NOW....in the present ....to save the country in the Future. How could Awami/BNP get in Power again when we had so many proofs of Corruptions against Awami and BNP both? How could we vote these same people that are robbing our country, our money again and again? Just because they did not go against our freedom during 1971? If you think deeply..you will realize you are not free today either, and these people are controlling your freedom with their corrupted mentality......so we should create barrier against these people and sort out the real rajakars...instead of blaming Jamat all the time (Not saying they are not). I hope and pray that Allah willl bless us to recognize the real razakars...
Chris
২০০৯.১২.১৭ ০২:৫১Mir Ali
২০০৯.১২.১৭ ০৩:২২Sabash Nizami....Sabash Jamati Netara....Apnara eisob bolar SOT (honest) sahos paan kotha theke seta vebei obak hoi. I am not pro AL or BNP or anti Jamat....just ekjon sadharon nagorik hisabe Nizami and gong er boktobbo' er TIBRO NINDA gyapon korchi.....
Md. Ekram Uddin Khan Chowdhury
২০০৯.১২.১৭ ০৩:৩২Anupam Datta
২০০৯.১২.১৭ ০৫:৩১Anupam Datta
২০০৯.১২.১৭ ০৫:৩৮MD. SHAMS ADNAN
২০০৯.১২.১৭ ২০:০৫S M Bodruddaza
২০১০.০৪.২৫ ১৯:২৬