শিরোনাম:

• নির্যাতিতাদের তালিকা প্রকাশে খালেদার প্রতি আশরাফের চ্যালেঞ্জ   • মিল্ক ভিটার অনিয়ম অনুসন্ধানে তিন সদস্যের কমিটি   • জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে বিল, বিএনপির ওয়াকআউট   • সাংবাদিকদের সামনে কথা বলানো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়: মুজাহিদ   • পল্লি অবকাঠামো উন্নয়নে প্রত্যেক সাংসদ ১৫ কোটি টাকা পাবেন   • হাসিনার বিরুদ্ধে মিগ ২৯ দুর্নীতি মামলা খারিজ   • সরকারের ১৩ মাসে তিন হাজার ৫৭২ মামলা প্রত্যাহার   • ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ   • চাঁদাবাজির অভিযোগ এনে কাউন্টারভিত্তিক বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ   • তৃতীয় ওয়ানডে (হ্যামিল্টন): অস্ট্রেলিয়া ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারাল; সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ২৪৫ (৫০ ওভার), অস্ট্রেলিয়া ২৪৮/৪ (৪৭.২ ওভার)  

এসিড নিক্ষেপকারীদের বর্জনের আহ্বান

বিশাল বাংলা ডেস্ক | তারিখ: ০৯-০৩-২০১০

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
এসিড নিক্ষেপকারীদের বর্জনের আহ্বান

এসিড নিক্ষেপকারীদের বর্জনের আহ্বান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘জাগো মানুষ, রোখো এসিড-সন্ত্রাস’—স্লোগান সামনে রেখে গতকাল সোমবার এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল শোভাযাত্রা ও মুক্ত আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তারা এসিড নিক্ষেপকারীদের সামাজিকভাবে বর্জন ও ঘৃণার আহ্বান জানান। দেশের ১৫টি শহরে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সহযোগিতা করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: সকাল ১০টায় খুলনা প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় নারীনেত্রীরা বলেন, নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করতে নারী-পুরুষের মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নারীর প্রতি সবচেয়ে বড় সহিংসতা হলো এসিড নিক্ষেপ। এসিড নিক্ষেপের মাধ্যমে একজন নারীর শুধু তাঁর শারীরিক ক্ষতি করা হয় না। তাঁকে মানসিকভাবেও শেষ করে দেওয়া হয়। সভায় বক্তৃতা করেন কমিশনার হালিমা ইসলাম ও রোকেয়া ফারুক, আয়শা আক্তার, সিলভী হারুন, রমা দাস, রহিমা জালাল, মোমিনুল ইসলাম, অশোক কুমার সাহা প্রমুখ। সভা শেষে নগরে শোভাযাত্রা বের হয়।
রংপুর: বেলা ১১টায় প্রথম আলোর স্থানীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাজারে এসে মানববন্ধন ও সমাবেশ করে। এতে বক্তব্য দেন মাসুদা রহমান, দিলরুবা রহমান, মেহের নাজমুন ইসলাম, মঈনুল ইসলাম প্রমুখ।
বগুড়া: সকাল আটটায় শহরের শহীদ খোকন পার্কের সামনের চত্বরে এসিড-সন্ত্রাস নিয়ে মুক্ত আলোচনা হয়। এতে বক্তব্য দেন এ কে এম মাহবুবর রহমান, বজলুল করিম, মাছুদার রহমান, হারুন-অর-রশিদ, আমিনুল ফরিদ, মাহফুজ আরা, হাসনা বানু, সাদেকুর রহমান, আবদুস সামাদ, আবদুল খালেক, এসিডদগ্ধ শাহিদা পারভীন, আবদুল কাইয়ুম প্রমুখ। আলোচনায় সভায় বক্তারা বলেন, এসিড ছোড়ার মতো জঘন্য কাজ যারা করবে তাদের সামাজিকভাবে বর্জন ও ঘৃণা করতে হবে। আলোচনা শেষে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সিরাজগঞ্জ: সকালে বন্ধুসভার সদস্যরা শহরে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ভিক্টোরিয়া হাইস্কুল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল চত্বরে এসে শেষ হয়। পরে জেলা বন্ধুসভার সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ খান, ঢাকা বন্ধুসভার শাফিউল হাসান, গোলাম মোস্তফা, শাহ্ আলম, সাইফুল ইসলাম, পারভিন খাতুন, আরিফা সুলতানা, সিরাজগঞ্জ বন্ধুসভার সদস্য রামচন্দ্র সাহা, আবুল হাসেম, মাসুদ প্রমুখ।
ভোলা: সকাল নয়টায় টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ‘আর যেন একটিও এসিড-সন্ত্রাস না হয়’ দাবিতে গণস্বাক্ষরতা অভিযান শুরু হয়। বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ওবায়েদুল হক মহাবিদ্যালয়ের সামনে থেকে বাংলা স্কুলের মোড় পর্যন্ত দীর্ঘ মানববন্ধন হয়। বিকেল চারটায় বাংলা স্কুল মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সহায়তা করেন বন্ধুসভার সভাপতি এম হেলাল উদ্দিন, মো. হেমায়েত উদ্দিন, আ. রহিম, মাইনুল ইসলাম, কোস্ট ট্রাস্টের ফজলুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা: সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সিটি কলেজের সাবেক অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক নিমাই মণ্ডল, ইনামুল হক বিশ্বাস, নাজমুন নাহার, আবুল খায়ের, ফাইমুল হক, আলী নূর খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দীপালোক একাডেমীর শিল্পীরা এসিড-সন্ত্রাসবিরোধী গণসংগীত পরিবেশন করেন। এর আগে শোভাযাত্রা বের হয়।
ময়মনসিংহ: সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন ফেরদৌস আরা মাহমুদা, সাজেদা বেগম, শাহাদাত হোসেন খান, নজরুল ইসলাম, এমদাদুল হক, সুলতান উদ্দিন খান, জিয়া উদ্দিন আহাম্মেদ, আশফাক উদ্দিন, শিব্বির আহাম্মেদ, বন্ধুসভার উপদেষ্টা মো. আজিজুর রহমান, মনিরা সুলতানা, জুবেদা খাতুন, নার্গিস আক্তার প্রমুখ।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে মুক্ত আলোচনায় বক্তব্য দেন পুলিশ সুপার আবদুল কুদ্দুস আমিন, জুলকার নাইন, এম নাজমুল হুদা, আলী নাইম খান, রওশন আরা বেগম, ত্রিবেণী ঠাকুর প্রমুখ। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধুসভার শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শেষে ব্র্যাকের একটি নাট্যদল নাটক পরিবেশন করে। এর আগে শহরে একটি শোভাযাত্রা বের হয়।
নীলফামারী: শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নীলফামারী প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। নীলফামারী বন্ধুসভার সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে বক্তৃতা দেন পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, এল এন রোকেয়া, হাসিনা আহম্মেদ, রাবেয়া আলীম, হাছিনা ইসলাম, রোখসানা আন্জুম, বন্ধুসভার সদস্য মোস্তাক, আশিক, কমল প্রমুখ।
পাবনা: সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মোড়ে পথসভা হয়। এতে বক্তব্য দেন এসিডদগ্ধ সেলিনা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শহীদুর রহমান, রাজিউর রহমান, গোপাল সান্যাল, আবদুস সালাম, বন্ধুসভার মুস্তাফিজুর রহমান ও শামসুন্নাহার।
ময়মনসিংহ: সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন ফেরদৌস আরা মাহমুদা, সাজেদা বেগম, শাহাদাত হোসেন খান, নজরুল ইসলাম, এমদাদুল হক, সুলতান উদ্দিন খান, জিয়া উদ্দিন আহাম্মেদ, আশফাক উদ্দিন, শিব্বির আহাম্মেদ, বন্ধুসভার উপদেষ্টা মো. আজিজুর রহমান, মনিরা সুলতানা, জুবেদা খাতুন, নার্গিস আক্তার প্রমুখ।
নেত্রকোনা: বন্ধুসভার উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রেসক্লাবে আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শওকত আকবর ফকির, এ কে এম আবদুল্লাহ, সুজাদুল ইসলাম, আওরঙ্গজেব, মওদুদ মান্নান, মনিরুজ্জামান প্রমুখ।
এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে নারী দিবস উপলক্ষে শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
জামালপুর: বিকেলে জামালপুর পাবলিক লাইব্রেরিতে এসিড-সন্ত্রাসবিরোধী মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম আলো সহায়ক তহবিল ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের সহায়তায় জামালপুর বন্ধুসভা এ সভার আয়োজন করে।
প্রথম আলোর জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজুর পরিচালনায় আলোচনায় অংশ নেন সিভিল সার্জন আবদুল হাকিম, জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি রেজাউল করিম, শিক্ষিকা জাফুরা রহমান, জামালপুর পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক সুকুমার চৌধুরী, জামালপুর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আরা প্রমুখ। এর আগে সকালে বন্ধুসভার সদস্যরা শহরের দয়াময়ী মোড় থেকে শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
গাজীপুর: সকাল ১০টার দিকে বন্ধুসভা গাজীপুর শহরে শোভাযাত্রা বের করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর প্রেসক্লাবের সামনে শেষ হয়। এখানে বন্ধুসভা আয়োজিত মুক্ত আলোচনায় অংশ নেন পেশাজীবীরা।
গাজীপুর বন্ধুসভার সভাপতি নূর মোহাম্মদ রাকিবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা হাতেম আলী, আইনজীবী আসাদুল্লাহ, আমীর হোসাইন, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদুল হক, বন্ধুসভার সাইদুল হাসান খান, দুলাল সরকার, জাহাঙ্গীর আলম, অলক সরকার, মাসুদ আলম, তাসলিমা আক্তার প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

ANIS

ANIS

২০১০.০৩.০৯ ১৩:৪১
THEy need to be out off coutry