শীতবস্ত্র পেলেন ২০৫ জন

প্রথম আলো ডেস্ক | তারিখ: ১৮-০২-২০১০

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রাজবাড়ী সদর, মৌলভীবাজারের কমলগঞ্জ ও বগুড়ার আদমদীঘি উপ-জেলায় গত মঙ্গলবার ২০৫ জন দুস্থ ও মুক্তিযোদ্ধাকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গোয়ালন্দ (রাজবাড়ী): সদর উপজেলার মিজানপুর, দাদসী ও বরাট ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০ জন দুস্থ ব্যক্তিকে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে কম্বল দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনূর বেগম, বন্ধুসভার সৈয়দ সিদ্দিকুর রহমান, ফারুক উদ্দীন, রুবেল, সেলিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকায় গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকালে ১৫০ জন দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসেবে প্যান্ট, পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন, সহকারী শিক্ষক রঞ্জিত শর্মা, বন্ধুসভার শাহীন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘিতে জামায়াতে ইসলামীর দেওয়া কম্বল পোড়ানো পাঁচ মুক্তিযোদ্ধাকে তাঁদের বাড়ি গিয়ে পাঁচটি কম্বল দেওয়া হয়েছে। কম্বল পেয়ে মুক্তিযোদ্ধা আনসার আলী ও জসিম উদ্দিন বলেন, ‘স্বাধীনতাবিরোধীদের কাছ থেকে কম্বল কেন লাখ টাকা দিলেও নেব না।’ তাঁরা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন