প্রথম আলো ট্রাস্টের অনুদান
তরুণদের পাশাপাশি শিশুরাও মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র ‘আপন’-এর তথ্যমতে, বিশেষ করে পথশিশুদের মধ্যে মাদকসেবীর সংখ্যা বেশি। আর এসব পথশিশুকে সচেতন করা হলে এবং তাদের খেলাধুলাসহ অন্যান্য কাজের মধ্যে রাখলে এসব শিশু মাদক থেকে দূরে থাকবে।
এসব পথশিশুকে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে আপন কাজ করে যাচ্ছে। আপনকে এ কাজে আর্থিক সহায়তা করছে প্রথম আলো ট্রাস্ট।
গতকাল বিকেলে প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজালের হাতে ৫০ হাজার ৬০০ টাকার চেক তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, ট্রাস্টের সমন্বয়কারী (এসিড) ফেরদৌস ফয়সাল, আপনের চিকিৎসা ব্যবস্থাপক হাসিবুর রহমান প্রমুখ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






