এসিড-সন্ত্রাসবিরোধী কার্যক্রম
প্রথম আলোর দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড লাভ
এসিড-সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রথম আলো দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাওয়ার্ড ২০১০ পেয়েছে। হংকংয়ের ফরেন করেসপন্ডেন্টস ক্লাব গত বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করে।
সমাজের ব্যতিক্রমী কার্যক্রমের ওপর আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। এ বছর ১৪ ক্যাটাগরিতে ১৪০টি প্রতিষ্ঠানের নাম জমা পড়ে। এরপর প্রতিটি ক্যাটাগরিতে তিনটি করে প্রতিষ্ঠানকে চূড়ান্ত বাছাই করা হয়।
প্রথম আলো করপোরেট সামাজিক দায়বদ্ধতা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এ ক্যাটাগরিতে প্রথম আলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হংকংয়ের হিল অ্যান্ড নোলটন, ভুটানের এইচপিভি, অস্ট্রেলিয়ার সার্ভিক্যাল ক্যানসার ফাউন্ডেশন ও সিনজেনটা এশিয়া প্যাসিফিক পিটিই লিমিটেড। গত বছর বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ এনজিও এনগেজমেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পায়। এ বছর বাংলাদেশ থেকে একমাত্র প্রথম আলো এই প্রতিযোগিতায় অংশ নেয়। সূত্র: গোল্ডস্ট্যান্ডার্ডঅ্যাওয়ার্ডস২০১০ ডট কম।







molla
২০১১.০৮.১৯ ২০:৫৯