শিরোনাম:

ত্রাণ তহবিলে জমা পড়েছে এক লাখ টাকা

প্রথম আলো ডেস্ক | তারিখ: ৩০-১২-২০১১

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে সারা দেশে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ, পাবনার বেড়া, দিনাজপুর সদর ও পার্বতীপুর উপজেলায় দরিদ্র-অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আর এ উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, সঞ্চয়ী হিসাব নং: ২০৭-২০০-১১১৯৪, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকায় শিল্পী মুস্তাফা মনোয়ার ৭০টি কম্বল, নুসরাত হাবিব ২৫ হাজার টাকা, মাসুদা আকতার চৌধুরী ১৮ হাজার টাকা, নাসির আহমেদ সাত হাজার ৫০০ টাকা, সৈয়দ সাব্বির আহমেদ পাঁচ হাজার টাকা, শীলা ইসহাক চার হাজার ৫০০ টাকা, জন অ্যাডওয়ার্ড কর্মকার দুই হাজার টাকা, আদনান হোসেন সাঈদ এক হাজার টাকা জমা দিয়েছেন।
এই ত্রাণ তহবিলে চলতি বছর এ পর্যন্ত এক লাখ পাঁচ হাজার টাকা জমা পড়েছে। খরচ হয়েছে এক লাখ টাকা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Atiqur Rahman Ramzan

Atiqur Rahman Ramzan

২০১১.১২.৩০ ১৫:৪৪
কিছু মনে করবেন না,
ত্রান তহবিলের সটিক হিসাব হয় তো?
নাকি শিয়ালের কাছে মুরগি বরগা,