লিমন ও তাঁর মায়ের ওপর র‌্যাবের সোর্সের হামলা!

ঝালকাঠি প্রতিনিধি | তারিখ: ১৮-০৮-২০১২

  • ৬০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেন, তাঁর মা ও ভাইয়ের ওপর হামলা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ঝালকাঠির রাজাপুর উপজেলার ইদুঁরবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। লিমনের অভিযোগ, এলাকায় র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহীম হাওলাদার তাঁদের ওপর এ হামলা করেছেন।
লিমন মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, ঈদ শেষে সন্ধ্যায় তিনি মা হোনোয়ারা বেগম ও ভাই মো. সুমনকে সঙ্গে নিয়ে রাজাপুরের সাতুরিয়া গ্রামের বাড়ি থেকে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের ভাড়া করা বাসায় যাচ্ছিলেন। বাড়ি থেকে হেঁটে প্রায় এক কিলোমিটার দূরে ইদুরবাড়ি নামক স্থানের পর সেখানে অবস্থানকারী ইব্রাহীম হাওলাদার তাঁর মা হেনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে কুটুক্তি করেন। এর প্রতিবাদ করলে ইব্রাহীম কিল-ঘুষি মেরে তাঁর মা, ভাই ও তাঁকে আহত করেন।
ঘটনার পর আহত লিমন ও তাঁর মা রাজাপুর থানায় যাওয়ার চেষ্টা করলে ইব্রাহীমের লোকজন তাঁদের বাধা দেয়। খবর পেয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লিমন ও তাঁর ভাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মা হেনোয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবুল খায়ের প্রথম আলো ডটকমকে বলেন, ‘লিমনের মায়ের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথা ফুলে আছে।’
এদিকে, লিমনের ও তাঁর মায়ের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ইব্রাহীম হাওলাদার নিজেকে আহত দাবি করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
লিমন ও তাঁর মায়ের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন। তবে লিমনদের পক্ষ থেকে রাত ১০টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান ওসি।
গত বছরের ২৩ মার্চ বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে আহত হন কলেজছাত্র লিমন। তাঁকে বাঁচাতে চিকিৎসকরা তাঁর একটি পা কেটে ফেলেন।
এ ঘটনয় র‌্যাব লিমনের বিরুদ্ধে দুটি এবং লিমনের মা হেনোয়ারা বেগম র‌্যাবের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি মামলা করেন।
লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা অস্ত্রমামলার সাক্ষীদের একজন ইব্রাহীম হাওলাদার।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Akas

Akas

২০১২.০৮.২০ ২০:৫২
এ কোন অসভ্য দেশ আর প্রশাসনের কাছে জিম্মি আমরা!
২০১২.০৮.২০ ২০:৫৫
shame for nation, shame for state, shame for govermment

আবদুল কারিম

আবদুল কারিম

২০১২.০৮.২০ ২০:৫৯
জঘন্য। একি কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী! ও তার সোর্সরা? ঘটনা সঠিক হলে অবশ্যই এর একটা সঠিক ব্যবস্থা নেয়া উচিৎ।

mahfuz

mahfuz

২০১২.০৮.২০ ২১:০৩
speech less............

Kamal Ahmed

Kamal Ahmed

২০১২.০৮.২০ ২১:১৬
"রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন লিমন ও তাঁর মায়ের ওপর হামলা ও হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন" । হামলাকারীর ব্যাপারে কি করলেন তা তো বললেন না । জানতে ইচছা করে, হামলা কারীর উপর মামলা দায়ের করা হয়েছে না কি কোন নিশচিত অভিযোগ পাওয়া যায়নি ?

Mosarraf Hossain

Mosarraf Hossain

২০১২.০৮.২০ ২১:১৮
নিন্দা জানানোর ভাষা জানা নাই। থাকারই কথা নই, আমাদের অনুভূতি সেই কবেই ভোতা হয়ে গেছে!
২০১২.০৮.২০ ২১:৩১
লিমকে মা বাবাসহ ঢাকায় নিয়ে আসা খুবই দরকার। We need to see who's behind all these game.We have got to unfold their musks.RAB must accept all the responsiblity against this innocent lad and his parents.Time will change the entire society.It's comming!!!

Aurko Talukder

Aurko Talukder

২০১২.০৮.২০ ২১:৩৬
লিমনের ঘরে মনে হয় তালা লাগানও ছিলও না, তাই এই হামলা হলও। লিমন, ঘরে গিয়ে তালা লাগাও.

syed Kamal mohammad Mukul

syed Kamal mohammad Mukul

২০১২.০৮.২০ ২১:৩৭
মাননিয় সরাষটো মন্তি , লিমন কে মাফ করা জায় না ?

Md. Ali Ullah

Md. Ali Ullah

২০১২.০৮.২০ ২১:৫০
Our country and politicians have gained independence from Pakistan but our general people like Limon and his mother have not gained independence from the politicians. We need another liberation war against our politicians and that liberation war will be for the freedom of general people.

ali

ali

২০১২.০৮.২০ ২২:০৩
Stop harassing this poor guy. instead of justice he is receiving more pain. We want him to get justice.

Sheikh Abul Hasan

Sheikh Abul Hasan

২০১২.০৮.২০ ২২:০৩
আসলে দেশটা ভাল মানুষদের জন্য, সৎ মানুষদের জন্য এবং গরীব মানুষদের জন্য বসবাসের অযোগ্য হয়ে গেছে । দেশের সব জায়গাতেই এরকম হয়েছে যে জোর যার মুললুক তার । সৎভাবে বাচতে চাইলেও আপনি পারবেন না । ওরা আমাদের বাচতে দেবে না । ওরা অনেক শক্তিশালী । ওরা উপরমহলের আশীর্বাদপৃষঠ । আপনাকে মারবে , মিথ্যা মামলা দেবে , আপনাকে জেলে ঢুকাবে এরপর আপনার বসতবাড়ি দখল করবে ।

Amzad Hossain

Amzad Hossain

২০১২.০৮.২০ ২২:১০
This day.what kind of people we are?please think about it.what will happend next?Allah Bless them.

farhad

farhad

২০১২.০৮.২০ ২২:১০
deshe kono rules or order ase naki ,,,
২০১২.০৮.২০ ২২:১২
র‌্যাবে র‌্যাবে রব হোক,
তোমাদের-ই জয় হোক,
তোমরাই থাক এই বাংলায়!

আযরাইল বেশে এসে
আহত, নিহত বা সন্ত্রাসে
বাংলাকে গড়ে তোল এক অপার র‌্যাববাংলায়!

sumon

sumon

২০১২.০৮.২০ ২২:২৪
whats the hell going on !!!!
whats the wrong with govt and their corrupted security forces !!!!!!!!!!!

shame , shame , shame on govt and their forces.

Jahangir Hossain

Jahangir Hossain

২০১২.০৮.২০ ২২:৩৩
র‍্যাব পুলিশের সোর্সরা অনেক সময় কেস মামলার স্বাক্ষি হিসাবে নিজেদেরকে প্রসাশনের কাছে আস্থার্জনের চেষ্টা করে।
২০১২.০৮.২০ ২২:৩৮
সারকার লিমনকে ঈদ উপহার দিল র‌্যাবের সোর্স দিয়ে হামলা করে। গরীব লিমনের উপর কেন এই অবিচার...............?

SR Taufiq

SR Taufiq

২০১২.০৮.২০ ২২:৫৬
এই তথাকথিত র‌্যাব সোর্স ইব্রাহীম হাওলাদারকে গনপিটুনি দিয়ে আহত করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হোক।

Russell

Russell

২০১২.০৮.২০ ২৩:১৪
অপরাধীরা ছাড়া পেয়ে গেলে এধরনের ঘটনা তো ঘটতেই পারে। এতে অবাক না হয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে গলা মিলানো উচিত। “আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে।” অবস্থাটা এমন দাড়িয়েছে যে, রাষ্ট্র বনাম একটি অসহায় কিশোর।
২০১২.০৮.২০ ২৩:১৭
এসব অসভ্যকে জনসমক্ষে জুতো পেটা করে, কপালে উল্কি একে দেওয়া দরকার। তাহলে সবাই হয়তো একটু সাবধান হবে।

নিঝুম

নিঝুম

২০১২.০৮.২০ ২৩:২১
কবে থামবে সকাকারি বাহিনীর এই বর্বরতা ! এই ছেলেটির দুঃখের কাহিনী পড়তে পড়তে এখন আর সত্যি সত্যি আর সহ্য করতে পারছিনা ! সরকারের নিকট বিনীত অনুরোধ ওর উপর এবার অত্যাচারটা একটু বন্ধ করুন !

Naz

Naz

২০১২.০৮.২০ ২৩:৪৭
গরীবের বিচার পাওয়ার কোন আশা নেই। লিমনেরা সকল সময়েই এভাবে যাতনা পেয়েছে আর পেয়ে যাবে। আল্লার দরবারে একদিন ওরা বিচার নিশ্চয়ই পাবে।
২০১২.০৮.২০ ২৩:৫২
Laz lozza hin ekta Shorkar, shorkar er top most level theke green signal na thaklea amon houya possible na.

mostafa

mostafa

২০১২.০৮.২১ ০০:০৭
এটা হল র‌্যাবের সমমানে ঈদের উপহার ...

raju

raju

২০১২.০৮.২১ ০০:৩১
বেচারা লিমনঃ ভাগ্যের পরিহাষ় কি আর হবে ়কার নিকট বিচার চাইবে যে রক্ষক সেই তো ভক্ষক ় আদালত রেব নির্দোষ রায় দিল ় কিন্ত দেশের লোক যে আদালতে এ রায়ের বিরূদ্বে একটা মউন্য রায় পতিস্ঠা হল তা আদালতের ভাবা কি উচিৎ নয় ?

md mostafa kamal

md mostafa kamal

২০১২.০৮.২১ ০০:৩৭
where is govt? where we are living? govt is blind ?

Mohd. Huq

Mohd. Huq

২০১২.০৮.২১ ০০:৩৯
লেমন অর্থ লেবু। লেবু চটকালে যে তেতো হয় তা বোধ করি আমরা সবাই জানি। লেমনকে চটকানো থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।

Ahsan Habib

Ahsan Habib

২০১২.০৮.২১ ০০:৫৫
what a country!!! What a great return from the state to its poor citizens? Bravo RAB, Police and obviously the respective government. I think apart from the rich and powerful people no one else has the right to live in this country!!!! In it...

Akram zaman from Sweden

Akram zaman from Sweden

২০১২.০৮.২১ ০১:৩৩
দেশের সার্বিক চিত্র শুধু ভয়াবহ নয় অত্যন্ত বিপজ্জঙ্ক। দেশে সরকার নামের কোন মানুষ আচে কী ? যদি থাকে তবে তার কাজ কি মানুষের প্রতি অত্যাচারের সীমানা বাড়ান ? নিরহ একটি মানুষের প্রতি র‌্যাব ও সরকারের এ অত্যাচারি মনোভাব নিতিহীন বর্বরচিত, স্বচ্ছ অর্থে পশুত্বের পরিচয় । কে সন্ত্রাসী আর কে নিরহ মানুষ তা অনেকে এ অত্যাচারী সরকার ও র‌্যাবের থেকে বেশী জানে।

Moshiur Rahaman

Moshiur Rahaman

২০১২.০৮.২১ ০১:৪৪
ধরা যাবেনা ছোয়া যাবেনা বলা যাবেনা কথা,
রক্ত দিয়ে কিনেছি এমন স্বাধীনতা।

Akram zaman from Sweden

Akram zaman from Sweden

২০১২.০৮.২১ ০১:৫৫
আমি যে দেশে বাস করছি সে দেশের সরকারের কাজ হছচে মানুষের নিরাপত্বা বাড়ানো, সুযোগ-সুবিধার পরিধি বে-সুমার বাড়ানো। তাই এ দেশের সরকার পুজনীয়, নমস্য । আর আমাদের দেশের সরকারের কাজ হল, জনগনের ভোটে নিরবাচিত মানুষের সাথে অত্যাচার, অসৎ ব্যাবহার করা , জনগনের সমপদ লুট-তরাজ করা। তাই আমাদের সরকার অভিশপত, মানুষ নামের কলংক । সরকারের উচিত এ নিরহি ছেলেটি ও তার পরিবারের প্রতি সুবিচার করা , তাদের নিরাপত্বা দেওয়া।

Monzur

Monzur

২০১২.০৮.২১ ০২:১২
সাহারা আপা, তালা নিয়ে বেতাল তোলপাড় না তুলে এই সত্যিকার গুরুত্বপুর্ন ইস্যুটিতে মনযোগ দিন। স্বরাস্ট্র মন্ত্রনালয় আপনার নিয়ন্ত্রনে, আপনি কঠোর হলে র‍্যাবের সাধ্য কি এই নিরাপরাধ তরুন ও তার পরিবারকে এভাবে হয়রানী করে!! দেশে কি আইনের শাসন নেই? গরীব লোকেরা কি ন্যায় বিচার দাবী করতে পারে না?

maruf

maruf

২০১২.০৮.২১ ০২:১৮
অনেক কষ্ট হচ্ছে এই পরিবারটার উপর এই অন্যায়ে দেখে, কিন্তু বলতে চাই আর কত দিন, আমরা এর শক্ত জবাব দেবই...
২০১২.০৮.২১ ০৫:৩৯
সরকার যদি এখনও র‌্যাব বিলুপ্ত না করে তাহলে দেশে আরো ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে । কেননা এরকম প্রত্যক্ষ প্রমাণাদি থাকার পরো যখন কোন এক বিশেষ লোককে বাচাতে অথবা এই বাহিনীর ইমেজ বাচাতে এতসব নাটক করতে পারে , আর এই নাটক সফল হতে যদি সরকার সহায়তা করে, তাহলে অন্যান্য অপরাধীরা আরো ভয়ানক হতে বাধ্য । দেশ চরম অরাজকাতর মধ্যে নিপতিত হবে ।

Monzur

Monzur

২০১২.০৮.২১ ০৬:২৭
Would anyone pleas let me know whether Limon passed the HSC exam this year?

tonni

tonni

২০১২.০৮.২১ ০৭:৩৫
From where Ibrahim get courage? Hope he will be punished

Mamunur Rahman

Mamunur Rahman

২০১২.০৮.২১ ০৮:১৪
I request to RAB to do their unfinished job. I mean kill those criminals. I would like to thank to Human Rights Commission and the Government of Bangladesh to oversee the activities of RAB.

Rashed Khan

Rashed Khan

২০১২.০৮.২১ ০৯:০৩
It's no need to make comments. What will happened? We are blind. We don't know who is responsible for this.

RAMIM

RAMIM

২০১২.০৮.২১ ০৯:৫৯
সোর্স ইব্রাহিম হালদারকে কুকুর দিয়ে কামড়িয়ে হত্যা করা দরকার। কারণ তার আচরন বর্বরচিত, আর কুকুর ও বর্বরচিত। সে সরকারী বাহিনীর মিথ্যে মামলার সাক্ষী। তাদেরকে ছেড়ে দিলে আরো অনেক লিমন এদের প্রতিহিংসার করনে তৈরী হবে। অনেক মানুষের পা কাটতে হবে। অনেক ‘মা’কে আহত হয়ে হাসপাতালে থাকতে হয়। সরকারের এই নির্যাতন এখনই বন্ধ করা উচিত।।

Asad

Asad

২০১২.০৮.২১ ১০:২০
মাননীয় প্রধানমন্ত্রী, কোন যুগে আমরা বসবাস করছি আমরাতো তা বুঝতে পারছি না। একটা বিষয় পরিষ্কার যে, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ দিন দিন আমাদের ও বিশ্ব-বিবেকের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। নিরীহ রোহিঙ্গা ও ফিলিস্তিনী মুসলমানদের রক্ষায় বিশ্ব- বিবেকের ঔদাসীন্য খুবই অশুভ ইঙ্গিত বহন করে। ঝালকাঠীর নিরীহ লিমন ও তার নিরীহ নিরস্ত্র পরিবারকে নিয়ে দেশের সশস্ত্র প্রশাসন ও অসৎ রাজনৈতিক মহল যে বর্বরোচিত আচরণ করছে- তা আমাদের দেশে প্রগতি ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ভয়াবহ উদাহরণ ও অন্তরায় হিসেবে বিবেচিত হচ্ছে ।
২০১২.০৮.২১ ১০:২৭
একটি অপরাদ ঢাকার জন্য আর কত অপরাদ করবেন ।

M M Humayun Kabir

M M Humayun Kabir

২০১২.০৮.২১ ১১:২৮
রাষ্ট্র যখন নাগরিকের প্রতিপক্ষ হয়, তখন সকল ধরনের মানবাধিরই প্রহসনে পরিনত হয়।

Md. Abdul Kayum

Md. Abdul Kayum

২০১২.০৮.২১ ১১:৫৮
Honorable prime minister we are very angry to seeing the worst behaviour of your administration to a poor and innocent boy LIMON. We have seen prompt action of your administration against even a high RAB officer while he accused of committing snatching of huge money from a "PIRER DORBAR" namely TALSA DARBAR of Chittagong. But in case of Limon your administration is taking reverse action. Honorable prime Minister I would like to inform you that there is 2 – 3% people are in favour of TALSA DARBAR SHARIF. But there are 99% people are in favour of LIMON. So you should thing wisely and take correct action in this regard other wise because of only LIMON issue it will be very very tough for your party to pass next election. For your king notice further I would like to inform you that, I and my four generation (Choudda gusti) is Awamileage supporter, But I and my four generation must change our support if LIMON do not get justice from you.

Masud Rana Akanda

Masud Rana Akanda

২০১২.০৮.২১ ১২:০৯
দারোগার নায়ের মাঝি! র‌্যাবের সোর্স! সোহেল সাহেব কি বলেন এই বিষয়ে আমরা সবাই জানতে চাই। আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন তিনি বলতেন, পুলিশ যদি POLICE হয় সমাজে ৯০ % শান্তি থাকে বাকিটা নিজের করে নিতে হয় । এখন পুলিশ অফিসাররা লেখা পড়া করেনা, শপথ ভংগ করে নিজেদের ব্যক্তিগত লাভের জন্য অপরাধীদের আড়াল করে । এমনকি অভিযোগ পর্যন্ত (রইটার + সোর্স ) বাইরের লোক দিয়ে লেখান । এভাবেই চলছে আমাদের পুলিশ । জাতি কি আর আশা করতে পারে ।

saddam hossain

saddam hossain

২০১২.০৮.২১ ১২:২৭
বাসায় তালা দেবার কথা বলে সাহারা খাতুন যে উপকার আমাদের করেছে .......সরকারি সন্ত্রাসী বাহিনীর হাতে কবে তালা লাগানেব সাহারা... মনে হয় দেশের সবাই সস্ত্রাসী, প্রশাসন সাধু ?

Asif Karim

Asif Karim

২০১২.০৮.২১ ১২:৩২
দেশে কি আদৌ কোন সরকার আছে? কারো কি কোন জবাব দিহিতা আছে? ঈদের দিনে মনটা খারাপ হয়ে গেল।

Mohammad Abu Azam

Mohammad Abu Azam

২০১২.০৮.২১ ১২:৪৭
লিমন এর পা নিয়ে ো কেন শান্ত নয় প্রশাসন। কার ইন্দন, কার স্বার্থে পা গেল লিমনের ? এখন প্রাণটাো কি নিয়ে যাবেন?

Zakir Hossain

Zakir Hossain

২০১২.০৮.২১ ১৩:৩৩
আমি বহুল প্রচলিত, সহজ বোধ্য, সস্তা ও দর্গন্ধময় একটি সরকারী ডায়লগ নিয়ে প্রায় ভাবি যে, এই ডায়লগটির প্রতিবাদ করার মত কোন মানুষ কি এ দেশে কোন দিন জন্ম নিবে না ? ডায়লগ টি হল- তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । আমার এই "হবে" শব্দটি নিয়ে যত ভাবনা । ভবিষ্যৎ কাল খ্যাত এই "হবে" শব্দটি কখনই বর্তমান কাল হয়না । সুপ্রিয় পাঠক, আপনারা নিশ্চয়ই যে কোন সরকারী দলের এ কথাটি হাজার হাজার বার শুনেছেন যে,- এদেশে যখনই কোন অপরাধ সংঘটিত হয় ঠিক তখনই সরকারী দলের সংশ্লিষ্ট উর্ধতন মণ্ত্রী,এম পি বা পুলিশ বাহিনীর উর্ধতন কর্মকর্তা এই ডায়লগটি দেন "তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে" । প্রিন্ট মিডিয়া এবং বেসরকারী টি ভি চ্যানেল এটি প্রকাশ করে । এর পর এক সপ্তাহ বা খুব বেশি হলে দুই সপ্তাহ চলে এই খবর এবং সাধারন মানুষ খুব গুরুত্তের সাথে এই অপরাধের খবর পড়ে ও শুনে । ঠিক দুই সপ্তাহের মধ্যে প্রিন্ট মিডিয়া, বেসরকারী টি ভি চ্যানেল এবং সাধারন মানুষ এটি ভুলে যায় । আর ঠিক তখনই আমি ভাবী এদেশে এই সব অপরাধের বিচারের তদন্ত কবে হবে ? আর সরকার কবে এর ব্যবস্থা নিবে ? আজ থেকে কয়েক বছর আগে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রুবেল কে হত্যা করা হয়েছিল, এরকম হাজারও ঘটনা আছে যা আপনারা জানেন, তার মধ্যে কয়টির রায় (সাজা) হয়েছে কেউ এর সঠিক তথ্য দিতে পারবেন ? যে দেশে খুনের আসামীকে খালাশ দেওয়া হয়, যে দেশে এক জন বড় রাজনৈতিক ব্যক্তিকে গুম করে ফেলা হয়, সে দেশে বাংলা সিনেমার মত "আইন নিজের হাতে তুলে নিবেননা" এই ডায়লগটা মানায় না ।
লিমনের ঘটনার প্রায় ১৬ মাস হয়ে গেল কিন্তু... এভাবে ১৬ মাস, ৩২ মাস, ৬৪ মাস, ১২৮ মাস.. চলে যাবে এক সময় প্রিন্ট মিডিয়া, বেসরকারী টি ভি চ্যানেল এবং সাধারন মানুষ এটি ভুলে যাবে আবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এবং মানুষ ভুলে যাবে। ঠিক এভাবেই বিচারের বাণী নিরবে নিভৃতে কাদবে । সুপ্রিয় পাঠক, আমাদের এই সব অপরাধের খবর পড়ে কিছু মূল্যবান সময় নষ্ট করে মন্তব্য লিখা ছাড়া আর কিছুই কি করবার নেই , বোধ হয় নেই ...। ধৈর্য ধারন কারীকে আল্লাহ পছন্দ করেন আমরা আর কত দিন ধৈর্য ধারন করব ???

Anonto Murmu

Anonto Murmu

২০১২.০৮.২১ ১৩:৫৪
লিমন বুঝি কোন কালেও ভালো থাকতে পারবে না। দূবর্লের উপর সবলের অত্যাচার! আর কত নিমর্মতা দেখতে হবে? প্রশাসন কেন নিবর? এদেশ কবে হবে নিরাপদ রাষ্ট্র? যেখানে সারাদেশ জানে লিমনের প্রতি প্রশাসনের অবস্থান, সেখানে কি করে এমন ঘটনা ঘটে? ভাবতে অবাক লাগছে।

Zillur Rahman

Zillur Rahman

২০১২.০৮.২১ ১৪:৩৪
গুড়োদুধে মেলামাইন আছে কি নাই, সেই রায় যখন রসায়নবিদরা না দিয়ে হাইকোর্ট দেয়; এমন দেশে আপনারা বিচার আশা করেন কিভাবে ?
২০১২.০৮.২১ ১৪:৩৭
Mother was assulted in front of Son very unbearable facts. Kick the Ibrahim . We want a strong investigation against RAB.

Md.Rakibul Hasan

Md.Rakibul Hasan

২০১২.০৮.২১ ১৪:৫৯
we can make minister or adviser H E Mr.Ibrahim , he has ability to give our nation lot of things.

MASUDUR RAHMAN

MASUDUR RAHMAN

২০১২.০৮.২১ ১৫:০৮
তাই বিচার নিজ হাতে তুলে নেয় নিরিহ মানুষ - বিচার পতি তোমার বিচার করবে জারা আবার জাগবে সেই জনতা --------

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.০৮.২১ ১৫:১৯
সরকার এখন পঙ্গু লিমনের প্রতিপক্ষ , পারলে তাকে পিষে মারে। নিন্দা জাননোর ভাষা নেই।

abdul moyeen

abdul moyeen

২০১২.০৮.২১ ১৫:৪৫
মাননীয় প্রধান মন্ত্রী, এটি অত্যন্ত অন্যায় কাজ এবং আমরা আশা করি এই গুন্ডা সোর্সের অত্যন্ত কঠিন বিচার হোক l মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আপনি অবিলম্বে এই গুন্ডা সোর্সকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন এবং ওসি কে স্বাস্তিমূলক ব্যবস্থা প্রদান করুন কেন সে নিজে অপরাধীকে ধরে আইনের আওতায় নেয়নি, কেন লিখিত অভিযোগের জন্য অপেক্ষা করতে হবে?

nazim

nazim

২০১২.০৮.২১ ১৫:৫১
লিমন তোমার ভাগ্য ভালো তুমি প্রানে বেচে আছো । এখন ও সামনে কত পথ আছে বাধা সেই দিন এর অপেক্ষা কর। বাকী পা কাটার ব্যবস্তা করতেছে। তুমি বেচে আর কি লাভ হবে। আইন কে শ্রদ্ধা করুন,তাহার বিচার পাবে । ঈদে তুমি কি কি কিনেছ। আমার পক্ষ হতে তোমাকে জানাই ঈদ মোবারক।।

Md. Anisur Rahman

Md. Anisur Rahman

২০১২.০৮.২১ ১৬:১২
র‌্যাব বাহীনি ব›ধ করে পুলিশ বাহীনিকে আরো সুসংঘঠিত করুন। পুলিশ বাহীনির সুযোগ সুবিধা বারিয়ে দিন।
২০১২.০৮.২১ ১৭:২৪
এই অমানবিক কর্মটির পিছনে অন্য কারণ থাকতে পারে। আমর মনে হয় , ঘামটি মারা শিবির র‌্যাপ সরকারকে বেকায়দায় ফেলার জন্য ঈদের দিনে এমন কাজটি করেছে। সরকারের হুকুমে যদি এ কাজটি হয়ে থাকে তবে বলবো এ সরকার খুব খারাপ সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া
র সময় ছাত্রদল আর ছাত্রলীগে লুকিয়ে খাকা শিবিরা অনেক অপকর্ম করতো, দুইপক্ষের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিতো... । পরে অবশ্য ঘা্পটি মারা শিবিরের অনেকে ধরা পড়ে ছাত্রধোলাই খেয়েছিল । কিন্ত ওদের শক্তি অনেক, এখন ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ প্রশাসনের অনেক বড় বড় পদে জামাতপ্রীতির মাধ্যমে অধিষ্টিত।

hifzur rahman

hifzur rahman

২০১২.০৮.২১ ১৯:২৬
আজকের আইন মাকে..ও সম্মান দিতে যানে না..................।