বিআরটিএর দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৭-০৯-২০১২

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দুজন কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের উপপরিচালক খায়রুল হুদা কাফরুল থানায় মামলা দুটি করেন।
আসামিরা হলেন: বিআরটিএর সার্কেল অফিসার পরিদর্শক এ এস এম ফখরুল আমিন ও সানোয়ার খান এবং ব্যবসায়ী মাহবুবুর রহমান।
কাফরুল থানা জানায়, বিশ্বখাদ্য সংস্থার (ডব্লিউএফও) নামে করমুক্ত আমদানি করা ছয়টি গাড়ি নিয়ম ভেঙে ও সরকারকে কর না দিয়ে খোলাবাজারে বিক্রি করার অভিযোগে মামলা দুটি করা হয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১২.০৯.১৭ ১৪:৫৩
বিআরটিসিতে আরো অনেক রকম দুর্নিতি হচ্ছে, চুরি হচ্ছে এগুলি দেখবে কে???? গাড়ীর নাট, বল্টু পর্যন্ত বিক্রি হয়। তেল চুরি হয়। ভাড়ার টাকা চুরি হয়, আন্ত জেলা যে বাস সার্ভিসগুলি চালু হয়েছে, এগুলি বন্দ করে দিতে বেসরকারী বাসমালিকরা উঠে পড়ে লেগেছে। এগুলি বন্দ করার জন্য তারাই টাকা খাচ্ছে, এবং এগুলি বন্দ করার পায়তারা করছে। দয়া করে সরকারের একটি বিশেষ গোয়েন্দ টিম বিআরটিসির কার্যক্রম দুর থেকে মনিটরিং করার জন্য ব্যবস্থা করবেন কি????
২০১২.০৯.১৭ ১৬:০২
বিআরটিসি ও বিআরটিএ সম্পূর্ণ ডিজিটালাইজড করতে হবে। তাদের কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালাইজড অপারেশনে আনায়ন করতে হবে।