বেগুনবাড়ির বস্তিতে আগুন
-
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বেগুনবাড়ি এলাকায় বস্তিতে আগুন।
ছবি: সাজিদ হোসেন।
-
আগুনে জ্বলছে বস্তি। উত্সুক জনতার ভিড়।
ছবি: সাজিদ হোসেন।
-
চোখের সামনে পুড়ে গেছে নিজের ঘর। এমনই এক নারীর আহাজারি।
ছবি: সাজিদ হোসেন।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। বেলা পৌনে একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তেজগাঁও, বারিধারা ও সদর দপ্তর থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ জানা যায়নি।







nazimuddaula
২০১২.০৯.২০ ১৪:৩৬foez
২০১২.০৯.২০ ১৫:৪২