খেলছেন না তামিম?
তামিমের এই হাসিমুখের আড়ালে লুকিয়ে আছে বড় দুশ্চিন্তা। কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে
প্রথম আলো
দৃশ্যপট ১: বাঁ হাতের কনুইয়ের খানিকটা নিচে টেপ প্যাঁচানো। ব্যাট হাতে তবু নেটে নেমে গেলেন। প্রথম বলেই উড়িয়ে মারলেন নাঈমকে। এরপর মাহমুদউল্লাহ, সোহাগ, সাকলায়েন...নেটে খেললেন শুধু স্পিনারদেরই। কিছুক্ষণ পর ফিজিও বিভব সিংকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলেন কোচ শেন জার্গেনসনের দিকে। দূর থেকেও আলোচনার বিষয়বস্তু বুঝতে সমস্যা হলো না। সবার দৃষ্টি আর বারবার অঙ্গুলিনির্দেশ যে তামিমের হাতের দিকেই!
দৃশ্যপট ২: তিনজনের ওই ‘গোলটেবিল বৈঠক’ শেষ হওয়ার পরই জার্গেনসন ছুটলেন মাঠের অন্য পাশের নেটের দিকে। ওখানে ব্যাটিং করছিলেন নাজিমউদ্দিন। কাছে ডেকে ডানহাতি ওপেনারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন ভারপ্রাপ্ত প্রধান কোচ। নেটের পাশে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গেও কথা বললেন। এরপর নাজিমউদ্দিনকে ডান পাশের নেটে নিয়ে গেলেন জার্গেনসন। কোচের সঙ্গে বেশ কিছুক্ষণ নিবিড় অনুশীলন চলল কোচের। নেট সেশন শেষে পিঠও চাপড়ে দিলেন।
কালকের এই দুটি দৃশ্যপট আর প্রথম টেস্টে তামিমের হাতে চোট পাওয়ার পুরোনো খবরটাকে পাশাপাশি রাখলে নিকট ভবিষ্যতের একটা ছবিই ভেসে ওঠে—খুলনা টেস্টে জুনায়েদের সঙ্গে ওপেন করছেন নাজিমউদ্দিন! যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিছুই। বরং তামিমের চোট নিয়ে আলোচনায় একটা রহস্যের আবরণ বিছিয়ে রেখেছে বাংলাদেশ দল। ফিজিও বিভব সিং তামিমের অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতেও রাজি নন। শুধু জানালেন, ‘কাল (আজ) সর্বশেষ অবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
চোটটা পেয়েছেন তামিম ঢাকা টেস্টের প্রথম ইনিংসে। টিনো বেস্টকে প্রথম বাউন্ডারিটা মেরেই বাঁ হাতের মাংসপেশিতে ব্যথা অনুভব করেন। সেদিনই টেপ পেঁচিয়েছেন হাতে। এরপর ব্যথাটা আর বাড়েনি বলে গুরুতর কিছু হয়নি বলেই ভাবা হচ্ছিল। সমস্যা হলো, ব্যথাটা কমেওনি। নেটে ব্যাটিং করে আসার পর তামিম চোট নিয়ে বিস্তারিত কিছু বলতে চাইলেন না। হাসতে হাসতে শুধু বললেন, ‘সবই জানতে পারবেন।’ তবে জানালেন, ব্যথাটা এখনো আছে। সেই ব্যথা নিয়ে হয়তো নেটে নাঈম-সোহাগদের তুলোধোনা করা যায়। কিন্তু টেস্ট ম্যাচে বেস্ট-রামপলদের খেলা তাঁর নিজের ও দলের জন্য তো বড় ঝুঁকিই হওয়ার কথা!
তবে ওয়েস্ট ইন্ডিজকে আগেই এই ‘সুসংবাদ’টা না জানানোর কৌশলের অংশ হিসেবেই হয়তো তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চাইছে না বাংলাদেশ দল। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য হয়ওনি। সেটি হবে আজ স্ক্যান করানোর পর। তবে কাল অনুশীলনের আবহ এবং তামিমের চোট নিয়ে ঢাক ঢাক গুড় গুড় দুঃসংবাদেরই ইঙ্গিত দিচ্ছে।
সর্বশেষ
দ্বিতীয় টেস্টে তামিমের খেলা অনিশ্চিত বলে দলে ডাকা হয়েছে এনামুল হককে (বিজয়)। আজই খুলনায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।








Md.Masuk Uddin; Riyadh,Saudi Arabia
২০১২.১১.২০ ০৩:৩৬তুহিন আহমেদ
২০১২.১১.২০ ০৮:১৯Prodeep Roy
২০১২.১১.২০ ০৮:৪১:'(
Nafiur
২০১২.১১.২০ ১০:০৭Md. Habibul Islam
২০১২.১১.২০ ১০:২৩Rahim Chowdhury
২০১২.১১.২০ ১০:৩১Mohammad Kamrujjaman
২০১২.১১.২০ ১১:০৩But you guys are informing the whole world sincerely and extensively. What a journalism?
Bony Amin Khan
২০১২.১১.২০ ১১:১১ronY
২০১২.১১.২০ ১১:৩৫Nafiur
২০১২.১১.২০ ১২:৪৭khaled rana
২০১২.১১.২০ ১২:৫৭Rema
২০১২.১১.২০ ১৬:৪৫Bangladesh (possible): 1 Tamim Iqbal, 2 Nazimuddin/Anamul Haque, 3 Shahriar Nafees, 4 Naeem Islam, 5 Mushfiqur Rahim (capt & wk), 6 Shakib Al Hasan, 7 Mahmudullah (vice-capt), 8 Nasir Hossain, 9 Elias Sunny, 10 Shahadat Hossain, 11 Rubel Hossain.
Milon Hossain (Raju)
২০১২.১১.২০ ১৮:০৭