• হোম
  • রাজধানী
  •   ‘রাজনীতিতে ছাত্র সমাজের ভূমিকা ছিল উজ্জ্বল’

‘রাজনীতিতে ছাত্র সমাজের ভূমিকা ছিল উজ্জ্বল’

| তারিখ: ১৯-১২-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ছাত্রসমাজ সবচেয়ে বেশি উজ্জ্বল ভূমিকা রেখেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা ছিল।
গতকাল মঙ্গলবার ঢাকা কলেজের শহীদ খুররম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজ কর্তৃপক্ষের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
এ বি তাজুল ইসলাম বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। মহান মুক্তিযুদ্ধের সময়ও এ দেশে স্বাধীনতাবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল, কিন্তু মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমের কাছে তারা পরাজিত হয়। এখনো একটি চক্র যুদ্ধাপরাধীদের বিচার ও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম তা নস্যাৎ করে দেবে।
সভা শেষে প্রতিমন্ত্রী বিজয় দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ঢাকা কলেজের অধ্যক্ষ আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ ফজিলাতুন্নেসা ইন্দিরা, বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কলেজের উপাধ্যক্ষ মো. আকবর হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Tajerul islam sadhin

Tajerul islam sadhin

২০১২.১২.১৯ ০৮:৫৭
কিন্তু আজ ছাত্ররা সেই আদর্শ মুছে ফেলে দিয়েছে। সবাই চায় শুধু বড় হতে কিন্তু নিজের যোগ্যোতার দিকে কেউ তাকায় না। আমি একজন অভিভাবক হয়ে বলছি , সত্যি ও আদর্শের কোন বিকল্প নেই।