মাধ্যাকর্ষণ মানচিত্র তৈরির অভিযান শেষ
চাঁদের ভূপৃষ্ঠ ও অভ্যন্তরভাগের গঠন জানতে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পাঠানো কৃত্রিম উপগ্রহ দুটির মিশন শেষ হয়েছে। গত সোমবার চাঁদের ভূপৃষ্ঠে প্রায় দুই কিলোমিটার উঁচু একটি পাহাড়ে আছড়ে ফেলে উপগ্রহ দুটিকে ধ্বংস করা হয়েছে।
নাসা জানায়, ‘ইব’ এবং ‘ফ্লো’ নামের উপগ্রহ দুটি পরিকল্পিতভাবেই ধ্বংস করা হয়েছে। কেননা, সে দুটি যাতে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের ঐতিহাসিক কোনো স্থানে (যেমন যেখানে অ্যাপোলো অবতরণ করেছিল) গিয়ে না পড়ে সে জন্য এটি করা হয়েছে।
গত মার্চে মাধ্যাকর্ষণ শক্তির মানচিত্র (গ্রাভিটি ম্যাপিং) তৈরির উদ্দেশ্যে ‘ইব’ ও ‘ফ্লো’র অভিযান শুরু হয়। এই মানচিত্র পর্যালোচনা করে চাঁদের প্রাথমিক গঠন এবং এর ভূপৃষ্ঠে ও অভ্যন্তরভাগে যেসব পরিবর্তন হয়েছে সে সম্পর্কে অনেক কিছু জানা যাবে। বিবিসি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






