হার্টের নিজস্ব পেসমেকার

প্রথম আলো ডেস্ক | তারিখ: ১৯-১২-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

এবার বিজ্ঞানীরা হূদ্যন্ত্রে তড়িৎকোষচালিত (ব্যাটারি) পেসমেকার যন্ত্রের বদলে নতুন এক ধরনের পেসমেকার ব্যবহারের চিন্তা করছেন। পশুর শরীরে এ যন্ত্র প্রতিস্থাপন করে ইতিমধ্যে সাফল্যও পাওয়া গেছে। একে বলা হচ্ছে হার্টের নিজস্ব পেসমেকার।
যুক্তরাষ্ট্রের সিডারস-সিনাই হার্ট ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী এ সাফল্য পেয়েছেন। পেসমেকারের সাধারণ কাজ হূদ্যন্ত্রে কৃত্রিম স্পন্দন সৃষ্টি করা। মানুষের হূদ্যন্ত্র লাখ লাখ কোষে গঠিত হলেও এই স্পন্দন সৃষ্টির কাজে সহযোগিতা করে মাত্র ১০ হাজার কোষ। বার্ধক্যজনিত কারণে কিংবা অন্য রোগে যখন হূদ্যন্ত্রে স্পন্দন খুব ধীরে বা দ্রুত চলে, তখন তড়িৎকোষচালিত পেসমেকার সংযুক্ত করে তা স্বাভাবিক রাখা হয়। কিন্তু তড়িৎকোষচালিত এই পেসমেকার ব্যবহারে ঝুঁকির আশঙ্কা রয়েই যায়। এ ঝুঁকি কমাতে বিজ্ঞানীরা একটি ভাইরাসের মাধ্যমে হূদেপশি কোষে টিবিএক্স-১৮ নামের একটি জিন প্রতিস্থাপন করে তা হূৎস্পন্দন সৃষ্টির উপযোগী করে তুলেছেন। বিবিসি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Ibrahim

Ibrahim

২০১২.১২.১৯ ১৮:৪৯
কত ভাল খবর। অথচ, দেশে হরতাল অবরোধ খুন আর হরতাল সমাবেশ আ্ন্দোলন।