গৌরির নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রিয়াংকাকে চান শাহরুখ!
শাহরুখ-প্রিয়াংকা
গত বছরের শেষের দিকে শাহরুখ খান ও প্রিয়াংকা চোপড়ার ঘনিষ্ঠতার খবরে সরগরম হয়ে উঠেছিল বলিউড। পরে একে অপরের কাছ থেকে দূরে সরে গেলেও, কিছুদিন আগে আবারও তাঁরা আলোচনায় আসেন প্রিয়াংকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য প্রকাশের পর। সম্প্রতি এ দুজন খবরের শিরোনাম হয়েছেন আবারও। এক খবরে জিনিউজ ব্যুরো জানিয়েছে, ফারাহ খানের পরিচালনায় ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে প্রিয়াংকাকে চাইছেন শাহরুখ।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শাহরুখ শিবির ছেড়ে সালমান শিবিরে ভিড়তে চাচ্ছেন প্রিয়াংকা। সালমানের সঙ্গে ‘শের খান’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। কিন্তু প্রিয়াংকার এই দল পরিবর্তনকে মেনে নিতে পারছেন না শাহরুখ। ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে প্রিয়াংকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে তাঁকে দলে রাখার চেষ্টা করছেন।
সূত্রটি আরও জানিয়েছে, ফারাহর সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে শাহরুখের। কাজেই ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে প্রিয়াংকার অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নির্মাতার পক্ষ থেকে সব রকম সহযোগিতাই শাহরুখ পাবেন। এমনকি প্রিয়াংকা যাতে ভালোয় ভালোয় শুটিং শিডিউল দিতে পারেন সে লক্ষ্যে ছবিটির নির্মাণ শুরুর প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ‘ডন ২’ ছবি মুক্তি পাওয়ার পর শাহরুখ এবং প্রিয়াংকার ঘনিষ্ঠতা নিয়ে নানা কেচ্ছা-কাহিনি চাউর হয়েছিল। ঘনিষ্ঠতার এই খবরে প্রচণ্ড চটেছিলেন শাহরুখ পত্নী গৌরি খান। এমনকি তাঁদের ২০ বছরের সাজানো সংসারে অশান্তিও নেমে এসেছিল। ভবিষ্যতে প্রিয়াংকার সঙ্গে এক ছবিতে অভিনয় করতে পারবেন না—শাহরুখের ওপর এমন অলিখিত নিষেধাজ্ঞাও জারি করেছিলেন গৌরি। নিষেধাজ্ঞা সত্ত্বেও ফারাহ খানের হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখ খান সব ফেলে এখন প্রিয়াংকাকেই চাইছেন।







Samim ur rayhan
২০১২.১২.১৯ ১৩:১৩Nishi
২০১২.১২.১৯ ১৩:৩৪Tonmoy
২০১২.১২.১৯ ১৪:০৪kanock Sarkar
২০১২.১২.১৯ ১৫:০৯Shahariar
২০১২.১২.১৯ ১৭:০৬মেহজাবিন চৌধুরী
২০১২.১২.১৯ ১৮:৫৫