বিকাশকে আইনি প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে

বিশেষ প্রতিনিধি | তারিখ: ১৯-১২-২০১২

  • ৪৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আবারও বললেন, সন্ত্রাসী বিকাশকে আইনি প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে পুলিশের তিন বছরমেয়াদি কৃৎকৌশল (স্ট্র্যাটেজিক প্ল্যান) প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বিকাশ গত ১৫ বছর বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। ২০০৯ সালে সব মামলায় জামিন পেলেও বিকাশ কারাগার থেকে বের হননি। সর্বশেষ তেজগাঁও থানার একটি মামলায় হাজতি পরোয়ানা প্রত্যাহার হলে গত শুক্রবার তিনি কারাগার থেকে বেরিয়ে যান।
স্বরাষ্ট্রমন্ত্রী গত সোমবার প্রথম আলোকে বলেছিলেন, ‘বিকাশের জেল থেকে বের হওয়ার একমাত্র কারণ হচ্ছে, সংশ্লিষ্ট আদালত তাঁকে জামিন দিয়েছেন। যখন আদালত জামিন দিয়ে দেন এবং তাঁর বিরুদ্ধে ভিন্নতর কোনো অভিযোগ না থাকে, তবে তাঁকে এক মিনিটও জেলে রাখার ক্ষমতা কারও নেই।’
হরতাল-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী আজ সাংবাদিকদের বলেন, ‘হরতাল বেআইনি। যারা এসব করছে, ধ্বংসাত্মক কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্বজিৎ হত্যা প্রসঙ্গে মহীউদ্দীন খান বলেন, ‘চারজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে।’
এ হত্যার ঘটনায় কীভাবে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে প্রথম আলো অনুসন্ধান চালায়। এতে দেখা যায়, এ ঘটনায় প্রথমে যে আটজনকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছিল, তাদের কোনো নাম-ছবি গণমাধ্যমে আসেনি। এদের কেউ ছাত্রও নয়; বরং প্রথমে পুলিশ তাদের ‘সন্দেহজনক ঘোরাঘুরির’ অভিযোগে গ্রেপ্তার করে। দুই দিন পর এদের চারজনকে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি করা হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় অন্য চারজনকে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১২.১২.১৯ ১৬:০৮
বিচারের বাণী চিরকাল কাঁদে না।

Salekin

Salekin

২০১২.১২.১৯ ১৬:২৬
তাহেরের ছেলের পর আইনী পদ্দতির ব্যাপারটা বেশ বোঝা গেছে ।

Rashedul Islam Sumon

Rashedul Islam Sumon

২০১২.১২.১৯ ১৬:৩৮
MOKHA You are the worst Home minister of Bangladesh history.

Tariq

Tariq

২০১২.১২.১৯ ১৬:৪০
You are a liar..are u blind??

Kasopibd

Kasopibd

২০১২.১২.১৯ ১৬:৫৯
বিশ্বজিৎ হত্যা প্রসঙ্গে মহীউদ্দীন খান বলেন, ‘চারজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে।’ কিন্ত যে কয়দিন তারা জেল খাটল তার মাশুল কে দিবে ? স্বরাষ্ট্রমন্ত্রী ? ......।

Sumon

Sumon

২০১২.১২.১৯ ১৭:০১
প্রথম আলোর কাছে জানতে চাই আসলে কি একজন ও গ্রেফতার হয়েছে ?

RIAZ

RIAZ

২০১২.১২.১৯ ১৭:০৩
হরতাল-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী আজ সাংবাদিকদের বলেন, ‘হরতাল বেআইনি। যারা এসব করছে, ধ্বংসাত্মক কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’!!!
তবে গত কালকেরটা কি মুখ ফসকে বের হয়ে গেল নাকি ,,হা হা হা ...........(হরতালকারীদের ধন্যবাদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী)

Ruhul Amin

Ruhul Amin

২০১২.১২.১৯ ১৭:১১
Why you are sleeping ? Open your eye !

Ruhul Amin

Ruhul Amin

২০১২.১২.১৯ ১৭:১৫
Mr. Alamgir what do you mean ?
২০১২.১২.১৯ ১৭:১৯
আইন আবার কোন জিনিস ? ধরলে ছেড়ে দেয় না কি।
২০১২.১২.১৯ ১৭:৩৩
স্বরাষ্ট্রমন্ত্রী যদি তার কথায় আমাদের মন্তব্যগুলো দেখতো তাহলে বুঝত

Saiful hassan

Saiful hassan

২০১২.১২.১৯ ১৭:৩৫
আইনি প্রক্রিয়া!!! সেটা আবার কি জিনিস।

mizan

mizan

২০১২.১২.১৯ ১৭:৩৮
আমরা তো কেউ বলিনি ষাট লাখ টাকার লেনদেন হয়েছে।

Zahirul Bhuiyan

Zahirul Bhuiyan

২০১২.১২.১৯ ১৭:৪৫
As If Mr. MOKHA knows anything about Law and Home Ministry ? Useless people always selected for top position in Bangladesh.

RAHIMA AKTER

RAHIMA AKTER

২০১২.১২.১৯ ১৭:৪৭
সন্ত্রাসী জেনেও কেন এই হায়েনা গুলোকে জেলের বাইরে আসতে দেয়া হয় ? নাকি রাজনৈতিক ছত্রছায়া?
২০১২.১২.১৯ ১৭:৪৭
হরতাল-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী আজ সাংবাদিকদের বলেন, ‘হরতাল বেআইনি। যারা এসব করছে, ধ্বংসাত্মক কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’!!!
তবে গত কালকেরটা কি মুখ ফসকে বের হয়ে গেল নাকি ,,হা হা হা ...........(হরতালকারীদের ধন্যবাদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী)

mizan

mizan

২০১২.১২.১৯ ১৭:৪৮
আগ খায়েগা তো আঙ্গারা .....

Taif

Taif

২০১২.১২.১৯ ১৭:৫৬
একটু কাজ করে দেখিয়ে যান যেন পরবর্তী জেনারেশন আপনাদের কিছুটা হলেও সন্মান করে। নইলে আপনাদের এই সময়টাকে চরম খারাপভাবে জাতি স্মরন করবে।

nasir

nasir

২০১২.১২.১৯ ১৮:০০
প্রথম আলোর কাছে বিনীত অনুরোধ আমাদের মন্তব্যগুলো আসলে যার উদ্দেশ্যে বলা তার কাছে পৌছে দেয়ার জন্য।

nasir

nasir

২০১২.১২.১৯ ১৮:০২
আইন কি তিনিই একা বোঝেন ?

Jamshed Patwari

Jamshed Patwari

২০১২.১২.১৯ ১৮:০৬
চাপাতি শাকিলকে বিশ্বজিত হত্যা মামলায় গ্রেফতার করা হয়নি ? তাহলে কি চাপাতি দিয়ে গরুর হাড্ডি ধুনার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে? কিছুদিন পর আমরা দেখবো চাপাতি শাকিল বেকসুর খালাস পেয়ে বেরিয়ে আসবে।

saiful

saiful

২০১২.১২.১৯ ১৮:০৬
হরতাল বেআইনি!

jakir hussain

jakir hussain

২০১২.১২.১৯ ১৮:০৮
আমি নিশ্চিত, এটা একটা পাগলের প্রলাপ !!

Md. Mahbubur Rahman

Md. Mahbubur Rahman

২০১২.১২.১৯ ১৮:১৭
স্বরাষ্ট্রমন্ত্রী বল্লেন "হরতাল বেআইনি"
কাউকে আবার হরতাল পালনে ধন্যবাদও দিলেন..................!
কিছুইতো বুঝলাম না ।

Mohsin Bhuian

Mohsin Bhuian

২০১২.১২.১৯ ১৮:৩০
যদি চিহ্নিত সন্ত্রাসী বিকাশ মুক্তির পর কোন চাঁদাবাজী কিংবা খুনে সংশ্লিষ্ট হয় তবে তার দায় অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে । জামিনে মুক্তি পাওয়ার পরও বিভিন্ন অজুহাতে জেলগেট থেকে আবার গ্রেফতার হওায়ার অসংখ্য উদাহরন আছে । একজন সন্ত্রাসীর পক্ষে সাফাই তার মতো ব্যক্তির মানায় না। তার শিক্ষা , মেধা ও রাষ্ট্র পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা অনসীকার্য্য নয় ।

২০১২.১২.১৯ ১৮:৩১
এই বিকাশ কিন্তু আপনাদের কলার কাটা হয়ে দাড়াবে। ভাবতে অবাক লাগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে সন্ত্রাসীর পক্ষে কথা বলে

Mohammed Jamal Uddin

Mohammed Jamal Uddin

২০১২.১২.১৯ ১৮:৩৭
গতকালের কথার সাথে আজকের কথার কোন মিল খুজে পেলাম না-- ওরা কিভাবে মন্ত্রী হয়? কথা ও কাজের কোন মিল খুজে পাওয়া যায় না কেন?

Syed Harun ur Rashid Towhid

Syed Harun ur Rashid Towhid

২০১২.১২.১৯ ১৮:৩৮
কখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে, যখন দেখবে দিরদ্ররা ধৈর্য্য হারা হয়ে গেছে, ধনীরা কৃপন হয়ে গেছে, মুর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানিরা পালাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে। ....... হযরত আলী (রাঃ)

anowar ullah chowdhury

anowar ullah chowdhury

২০১২.১২.১৯ ১৮:৪৩
সন্ত্রাসী বিকাশকে আইনি প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। বিপ্লব কে ও ছেড়ে দেওয়ার ব্যবস্হা করুন !! বিশ্বজিত হত্যাকারীরা ও একদিন বেরিয়ে আসবে। এটা বললে বোধ হয় ভুল হবে না দুর্নীতি , সন্ত্রাস আর রাজনীতি আজ একাকার।

mohammed anwar Hossain

mohammed anwar Hossain

২০১২.১২.১৯ ১৮:৪৫
ছাপাতি-লীগের কোপের আঘাত বিশ্বজিতের গায়ে লাগেনি- প্রতিটি কোপ লেগেছে আমাদের লাল সবুজের পতাকায়। আবার কি ধেয়ে আসছে সেই জগন্য মানবতাবিরোধী রাক্ষুসে রক্ষীবাহিনী। বাকশালী শকুনেরা‍ কি আবার আছড মারবে আমাদের মানচিত্রের বুকে। নতুন প্রজন্ম সাবধান।

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.১২.১৯ ১৯:১৫
আপনি দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে কাদের জন্য কাঁদেন,হতভাগা জনগণের জানতে বাকি নেই ।

alam

alam

২০১২.১২.১৯ ১৯:৩৮
আপনাদের মত মন্ত্রী / রাজনীতিক প্রশাসনে আছে বলেই বিকাশদের সন্ত্রাসী কর্মকাণ্ড সহজে বিকাশ লাভ করে। সত্য নিপাত যাক, মিথ্যার জয় হোক.. জয় মিথ্যা....জয় মিথ্যা.....জয় মিথ্যা.....জয় মিথ্যা......

Nesar

Nesar

২০১২.১২.১৯ ১৯:৪০
Mr Alomgir, Mr Dilip Borua and Mrs. Dipumoni, Mr. Mosharrof hossein completely failed to run their portfolios so far. They are not learning anything from their past mistakes, and keep doing the old style of politics being an yes man of our PM. They lack work skills seriously, and should be thrown from their position immediately or appoint an skill person to support them. I think that Bollywood's political movies in 80s got tremendous impact on them, which they follow as the ideal as how the job need to be done!!
২০১২.১২.১৯ ১৯:৪৮
কাজটা ঠিক হয় নি

md mottaleb hossain

md mottaleb hossain

২০১২.১২.১৯ ২০:০৪
ভাবতে অবাক লাগে একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে সন্ত্রাসীর পক্ষে কথা বলে সন্ত্রাসী জেনেও কেন এই হায়েনা গুলোকে জেলের বাইরে আসতে দেয়া হয় ?
২০১২.১২.১৯ ২০:১২
আইনি প্রক্রিয়ায় বেআইনী লোককে ছেড়ে দেয়ার কথা কোন আইনে লেখা আছে ?

Faruk Alam

Faruk Alam

২০১২.১২.১৯ ২০:১৫
অনধকার যোগে শাসক রা যা বলত তাই আইন হয়ে যেত। তাতে ভালো মনদ বিচার করার সাধ্য কারো ছিলনা। আমরাও কি এমন যোগে চলে এলাম?

akash ahmed

akash ahmed

২০১২.১২.১৯ ২০:২১
পারলে তো আটকে রাখতে পারতেন।এখন সে বেরিয়ে সাকিলের মত আকাম কুকাম করবে আর দায় তো শেষে আপনাদের উপরই পরবে।এটা ভেবে দেখেছেন?

inshia

inshia

২০১২.১২.১৯ ২১:১৮
মানুষ এখন যথেষ্ট সচেতন। আর আল্লাহ তো সবই দেখছেন। সাবধান!

azad

azad

২০১২.১২.১৯ ২২:০৯
আমাদের দেশে কি আর কোন ভালো লোক নেই .............।

Mosharraf Hossain

Mosharraf Hossain

২০১২.১২.১৯ ২২:৩৭
Please do something for the country instead of supporting criminals.

Shayful Islam shayek

Shayful Islam shayek

২০১২.১২.১৯ ২২:৪৭
Shame mr home minister! You are shame, you should go cut some grass for horses. Thanks
২০১২.১২.১৯ ২৩:০৪
Mr. M.K. Mohiuddin very close to bikash like younger & elder brother. Both are trying to help each others. If possible we can leave the country afraid by the terrorist of government.

হতাশ বাঙালি

হতাশ বাঙালি

২০১২.১২.১৯ ২৩:১৭
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত সোমবার হরতাল পালনকারীদের ধন্যবাদ দিলেন, আজ আবার বললেন ‘হরতাল বেআইনি্‌?
২০১২.১২.১৯ ২৩:৩৭
এই আমাদের দেশ