• হোম
  • বিনোদন
  •   সুরিকে কেটির ক্রিসমাস উপহার মার্সিডিজ, প্লেহাউস, আইপ্যাড মিনি!

সুরিকে কেটির ক্রিসমাস উপহার মার্সিডিজ, প্লেহাউস, আইপ্যাড মিনি!

অনলাইন ডেস্ক | তারিখ: ১৯-১২-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
মায়ের কোলে সুরি ক্রুজ

মায়ের কোলে সুরি ক্রুজ

মেয়ে সুরি ক্রুজের জন্য ছয় হাজার পাউন্ড দামের একটি ছোট মার্সিডিজ বেঞ্জ গাড়ি, ১৫ হাজার পাউন্ড দামের ভিক্টোরিয়ান প্লেহাউস, একটি আইপ্যাড মিনিসহ মোট ৩০ হাজার পাউন্ড দামের ক্রিসমাস উপহার কিনেছেন কেটি হোমস।
গত জুলাই মাসে ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মার্কিন অভিনেত্রী কেটি হোমস। এর পর থেকে একমাত্র মেয়ে সুরি ক্রুজকে নিয়ে আলাদা বাস করছেন তিনি। এবারের ক্রিসমাসে মা-বাবাকে একসঙ্গে পাবে না ছয় বছর বয়সী সুরি। বিশেষ ওই দিনে সুরি যাতে মনমরা হয়ে না থাকে, সে জন্যই বুঝি ৩০ হাজার পাউন্ড খরচ করে মজার সব ক্রিসমাস উপহার কিনলেন কেটি।
সম্প্রতি সুরির জন্য ১৫ হাজার পাউন্ড খরচ করে ভিক্টোরিয়ান প্লেহাউস কিনেছেন কেটি। বিভিন্ন খেলার সরঞ্জামে ঠাসা ছোট্ট ঘরটি স্থাপন করা হচ্ছে তাঁদের নিজস্ব বাগানে। ঘরে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হচ্ছে। এমনকি এই প্লেহাউসের সঙ্গে একটি ঝরনাও যুক্ত আছে। এক খবরে এমনটিই জানিয়েছে সান অনলাইন।
সুরির ক্রিসমাস উপহার হিসেবে কেটি যে মার্সিডিজ গাড়িটি কিনেছেন তা শিশুদের জন্য বিশেষভাবে তৈরি। অন্যান্য উপহারের মধ্যে আইপ্যাড মিনি ছাড়াও রয়েছে র্যালফ লরেন ব্র্যান্ডের পোশাক এবং পশুর লোমের তৈরি একটি ভারী কোট।
এদিকে, ‘অল ইউ নিড ইজ কিল’ ছবির শুটিংয়ের কাজে লন্ডনে অবস্থান করছেন টম ক্রুজ। এবারের ক্রিসমাসে আদরের মেয়ে সুরির সঙ্গে তিনি সময় কাটাতে পারবেন কি না, তা জানা যায়নি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

সিরাজ

সিরাজ

২০১২.১২.১৯ ১৮:৪৮
বাংলাদেশী গাড়ী হাহাকারীদের জন্ম কেটির ঘরে হওয়া দরকার ছিল !