বিআইএর এজিএম অনুষ্ঠিত

অনলাইন প্রতিবেদক | তারিখ: ১৯-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলের একটি হোটেলে এই এজিএমের আয়োজন করা হয়। বিআইএর সভাপতি শেখ কবির হোসেন সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন বিমা কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এজিএমে উপস্থাপিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী জীবনবিমা খাতে প্রাইভেট বিমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০১১ সালে ছয় হাজার সাত কোটি ৩৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০১০ সালে এই পরিমাণ ছিল পাঁচ হাজার ৫০৮ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাত্ ২০১১ সালের প্রিমিয়াম আয় বেড়েছে ৯ শতাংশের বেশি।
অন্যদিকে সাধারণ বিমা খাতে প্রাইভেট বিমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০১১ সালে এক হাজার ৭২৭ কোটি ৪১ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা ২০১০ সালের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি।
এ ছাড়া বেসরকারি জীবনবিমা খাতের লাইফ ফান্ড ২০১১ সালে বেড়ে ১৬ হাজার ৩৪৯ কোটি ২৬ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের চেয়ে ২১ দশমিক ১৭ শতাংশ বেশি।
এজিএমে বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যরা নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বিআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন