শিরোনাম:

মেক্সিকোতে কারা সহিংসতায় নিহত ১৭

অনলাইন ডেস্ক | তারিখ: ১৯-১২-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মেক্সিকোতে গতকাল মঙ্গলবার কারাবন্দীদের সঙ্গে রক্ষীদের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। বন্দীরা কারাগার ভেঙে পালানোর চেষ্টা করছিলেন। বিবিসি জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ডুরাংগো প্রদেশের গোমেজ প্যালাসিও শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে।
বিবিসি জানায়, বন্দীরা কারাগারের সুড়ঙ্গপথ দিয়ে পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে ১১ জন বন্দী ও ছয়জন কারারক্ষী নিহত হন।
বিভিন্ন ধরনের অপরাধ দমনের জন্য প্রেসিডেন্ট এনরিকে পেনিয়া নিয়েতোর নেওয়া নতুন একটি পদক্ষেপ ঘোষণা করার এক দিন পর এ ঘটনাটি ঘটল। গত সোমবার অপরাধ দমনে ছয় ধাপবিশিষ্ট এ নতুন পরিকল্পনাটি প্রকাশ করেন প্রেসিডেন্ট। এতে অপহরণ, চাঁদাবাজি ও মাদকসংশ্লিষ্ট অপরাধগুলো প্রতিরোধ করার জন্য ১০ হাজার সদস্যের একটি মিলিশিয়া বাহিনী গঠনের প্রস্তাব করা হয়েছিল।
বিবিসি আরও জানায়, বন্দীদের মধ্যে মারামারি ও জেল থেকে পালানোর ঘটনা মেক্সিকোর কারাগারগুলোতে একটি নিয়মিত ঘটনা। তবে নতুন প্রেসিডেন্ট এনরিকে পেনিয়া নিয়েতোর দায়িত্ব নেওয়ার পর এ ধরনের ঘটনা এটাই প্রথম। এনরিকে ১ ডিসেম্বর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দেশটির মানবাধিকার সংগঠনগুলো অনেক দিন থেকে কারাগারগুলোতে অতিরিক্ত বন্দী রাখার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন