• হোম
  • ত্রাণ তহবিল
  •   পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাতটি জেলে পরিবারকে পুনর্বাসিত করছে প্রথম আলো ট্রাস্ট

৩১ জুলাই ২০১১

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাতটি জেলে পরিবারকে পুনর্বাসিত করছে প্রথম আলো ট্রাস্ট

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | তারিখ: ০১-০৮-২০১১

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সিডর, আইলা নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের শিকার পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের সাতটি জেলে পরিবারের মধ্যে মাছধরার জন্য নৌকা, জাল ও মাছ ধরার অন্যান্য উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে প্রথম আলো ট্রাস্ট। প্রাকৃতিক দুর্যোগের শিকার ওই সাতটি জেলে পরিবার জাল-নৌকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। এক লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন এবং প্রকল্পের উপকারভোগীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা দেখাশোনার জন্য এলাকার গ্রহণযোগ্য বাক্তিদের সমন্বয়ে এরই মধ্যে পাঁচ সদস্যের একটি প্রকল্প ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মধুখালী গ্রামের ওই সাতটি জেলে পরিবারের জীবিকানির্বাহের সুব্যবস্থা হবে—পুনর্বাসিত হবে পরিবারগুলো।
ঢাকায় বসবাসরত কয়েকজন নারী প্রকল্পটি বাস্তবায়নে অর্থের জোগান দিয়েছেন। শিগগিরই প্রকল্পটির কাজ শুরু হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন