• হোম
  • ত্রাণ তহবিল
  •   এতিম ও সুবিধাবঞ্জিত শিশুদের মাঝে ইফতার ও পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে

প্রথম আলো ট্রাষ্ট ও এইচএসবিসির যৌথ উদ্যোগ

এতিম ও সুবিধাবঞ্জিত শিশুদের মাঝে ইফতার ও পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৪-০৮-২০১১

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

প্রথম আলো ট্রাস্ট ও এইচএসবিসি যৌথভাবে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার ও রাতের খাবার পরিবেশন করছে।
গত ১৮ ও ১৯ আগস্ট ঢাকা এবং চট্টগ্রাম জেলার আটটি এতিমখানায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।
এইচএসবিসির সহযোগিতা এবং প্রথম আলোর তত্ত্বাধানে কয়েক বছর ধরে দেশের বিভিন্ন স্থানের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।
এ বছরও তিন হাজারের বেশি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে একদিনের ইফতার ও রাতের খাবার দেওয়া হচ্ছে। এতিম ও সুবিধাবঞ্চিতদের খাবার খাওয়ানোর কাজটি বন্ধুসভার সার্বিক তত্ত্বাধানে পরিচালিত হয়।
ঢাকা জেলার পাঁচটি এতিমখানা
১৮ আগস্ট ঢাকা জেলার পাঁচটি এতিমখানায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ইফতার ও রাতে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।

নবাবগঞ্জের বান্দুরা আলামিন এতিমখানায় ১০০ জন ও নবাবগঞ্জ এতিমখানায় ৫৫০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে ইফতার ও রাতের খাবার দেওয়া হয়।

এছাড়া কেরানীগঞ্জের পশ্চিম ডি আহম্মাদীয়া এতিমখানায় ৪৫ জনকে ইফতার, সেহরী, জাগো ফাউন্ডেশন পরিচালিত এতিমখানার বনানী শাখায় ১৮০ জন এবং রায়েরবাজার শাখায় ৪০০ জনকে এসব সুবিধা দেওয়া হয়।
এতিমখানায় খাবার পরিবেশনের সময় বান্দুরা আলামিন এতিমখানার তত্ত্বাবধায়ক মো. আলামিন, নবাবগঞ্জ এতিমখানার জ্যেষ্ঠ সহকারি শিক্ষক হাফেজ মো. আলাউদ্দিন, নবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি সালাউদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইব্রাহিম খলিল, প্রথম আলো প্রতিনিধি আজহারুল হক, কেরানীগঞ্জে চার নম্বর ওয়ার্ড সদস্য জুয়েল মোল্লা, বন্ধুসভার সদস্য জহির মোল্লা, সেন্টু, জসীম, মেসবাহউদ্দিন ও কেরানীগঞ্জ প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, জাগো ফাউন্ডেশন পরিচালিত এতিমখানায় ঢাকা বন্ধুসভার সজীব আহমেদ, জুবায়ের, অনিবার্ণ, বঙ্গ ও আশফাকুজ্জামান উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে সুবিধাবঞ্চিত তিনটি প্রতিষ্ঠানে এতিম ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার এবং রাতের খাবার দেওয়া হয়।
১৯ আগস্ট চট্টগ্রামের তিনটি শিশুসদন ও এতিমখানার এক হাজার শিশুর মধ্যে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বাংলাদেশ মহিলা সমিতি পরিচালিত নন্দনকানন এতিমখানার ১৫০ জন, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত অপরাজেয় বাংলাদেশের ড্রপিং ইন সেন্টারের ৫৫০ জন এবং রৌফাবাদ সরকারি শিশুসদন-মামনি নিবাস, কিশোরী নিবাস ও বুদ্ধিপ্রতিবন্ধী নিবাসের ৩০০ জন এতিম ও সুবিধা বঞ্চিত শিশুর মধ্যে রাতে পুষ্টিকর খাবার পরিবশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এইচএসবিসির কর্মকর্তা রবিউল ইসলাম, রিদয়ানুল হক, মাহমুদ রিয়াদ, তাবিবুর রহমান, অপরাজেয় বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুল আলম, বিভাগীয় সমন্বয়ক রাশেদুল হাসান, প্রথম আলোর সহযোগি সম্পাদক বিশ্বজিত্ চৌধুরী, বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, বন্ধুসভার সভাপতি শেখ জিয়াউল হক, ঢাকা বন্ধুসভার সাইফুল ইসলাম, সাব্বির আহমেদ ও চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন