ঈদের শুভেচ্ছা
শীত এসে গেল। শহরে, বিশেষ করে ঢাকায় সেটা এখনই স্পষ্ট নয়। কিন্তু গায়ে-গঞ্জে শীতের আগমনধ্বনি সর্বত্র। ঘাসে শিশির জমছে, কুয়াশার মিহি চাদরে আচ্ছন্ন হয়ে আসছে অকাল সন্ধ্যাগুলো। কার্তিকের সন্ধ্যা।
আর এ রকম একটা সময়েই, আমাদের শত ব্যস্ততায় হুড়মুড় করে যেন হাজির হচ্ছে আরেকটি ঈদ, কোরবানির ঈদ বা ঈদুল আজহা। সবাই মিলে এই ঈদটাও আমাদের আনন্দে কাটবে, সেই প্রত্যাশা তো থাকছেই। ঈদের যে ত্যাগের মহিমা, তাও আমাদের মনে রাখতে হবে। এই ঈদের সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার একটা বিশেষ সম্পর্ক আছে, আমরা যেন সেদিকটায়ও একটু নজর রাখি! সবাইকে ঈদের শুভেচ্ছা।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






