এবিসি রেডিও এফএম ৮৯.২

পাঁচ দিনের ঈদ উৎসব

| তারিখ: ০৫-১১-২০১১

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
  • লাইভ গাইবেন কৃষ্ণকলি ও কণা

    লাইভ গাইবেন কৃষ্ণকলি ও কণা

  • ঈদের তৃতীয় দিন লাইভ গাইবে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’

    ঈদের তৃতীয় দিন লাইভ গাইবে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’

রবি উৎসবের সকাল [০৬.০০-০৯.০০]: ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন উৎসব আমেজে কথাবন্ধুর ভোরের শো। উৎসবমুখর গান আর কথাবন্ধুর কথায় জমবে আনন্দের সকাল।
রবি মিউজিক শেইক [০৯.০০-১২.০০]: দুনিয়াখ্যাত সব মিউজিশিয়ানের সংগীত নিয়ে ‘মিউজিক শেইক’-এ থাকবে একাধিক আয়োজন। ঈদের দিন বিশ্বখ্যাত হিট সিলেকশন ঘিরে ‘রিদম অব সোল’, পরের দিন লং-প্লেতে ভর করে অতীত ভ্রমণে ‘টার্ন টেবিল’, ঈদের তৃতীয় দিন রকিং সব নম্বর ‘রক বটম’, মূল ও কাভার গান নিয়ে ঈদের চতুর্থ দিন ‘আন্ডার কাভার’ আর পঞ্চম দিনে পড়শির হিট গান নিয়ে নেইবার’স টিউন।
রবি রুপালি আনন্দ [১২.০০-১৫.০০]: দুপুর ১২টার খবরের পর থেকে বিকেল তিনটা পর্যন্ত পাঁচ দিন কথাবন্ধুর সঙ্গে রং-বেরঙের গাল গল্পে জমে উঠবে ‘রবি রুপালি আনন্দ’। ঈদে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র নিয়ে ঈদের দিন সোমবারের আয়োজন ‘শুভমুক্তি’ শুনবেন মাজহারুল ইসলামের সঙ্গে। পুনঃপ্রচারে আবারও শুনবেন ঈদের পঞ্চম দিন শুক্রবার। ঈদের পরদিন মঙ্গলবার ‘রবি রুপালি আনন্দ’-এ থাকবেন নায়িকা সিমলা, শাহনূর ও আন্না। মিশা সওদাগর ও অঞ্জনা থাকবেন ঈদের চতুর্থ দিন বৃহস্পতিবার। বাংলা সিনেমার মিষ্টি মেয়েখ্যাত কবরী সারোয়ার থাকবেন ঈদের তৃতীয় দিন বুধবার।
রবি উৎসবের আওয়াজে [১৫.০০-১৮.০০]: ‘রবি উৎসবের আওয়াজে’ চলবে প্রতিদিন বিকেল তিনটার খবরের পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ‘ঈদ বাজারের গান’ নিয়ে প্রথম দিনের আয়োজন থাকবে ঈদের দিন। পরের তিন দিন লাইভ গাইবেন কণা, সাহেদ ও কৃষ্ণকলি। ঈদের পঞ্চম দিন লাইভ গাইবেন ইসলাম উদ্দিন বয়াতী।
রবি স্টুডিও লাইভ [২১.৩০-১২.০০]: ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৯.৩০টা থেকে রাত ১২টা পর্যন্ত থাকবে ‘রবি স্টুডিও লাইভ’। এতে ঈদের রাতে শুনবেন ‘ব্রিগেড ’৭১-কে। ঈদের পরদিন বাজাবে ব্যান্ড ‘নেমেসিস’। ঈদের তৃতীয় দিন লাইভ গাইবে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ আর চতুর্থ দিন ‘মেটালমেইজ’। পঞ্চম দিনে শোনা যাবে ব্যান্ড ‘লালন’কে।
রবি হিট-হট [১২.৩০-০২.০০]: সব সময়ের জনপ্রিয় বাংলা গান আর কথাবন্ধুর চনমনে উপস্থাপনায় মেতে উঠতে ঈদ উৎসবে পাঁচ দিন মধ্যরাতের পরিবেশনা।
ঈদের ছুটিতেও ২৪ ঘণ্টা সজাগ থাকছে এবিসি রেডিওর বার্তাকক্ষ। সর্বশেষ সব সংবাদ পাবেন প্রতি ঘণ্টার ‘এবিসি খবর’-এ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন