এটিএন বাংলা

| তারিখ: ০৫-১১-২০১১

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
  • দরজা খোলা ছিল টেলিছবিতে সজল ও রুমানা

    দরজা খোলা ছিল টেলিছবিতে সজল ও রুমানা

  • ব্রেকিং নিউজ নাটকে নওশীন ও জাহিদ হাসান

    ব্রেকিং নিউজ নাটকে নওশীন ও জাহিদ হাসান

  • সুরের শঙ্খচিল অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন

    সুরের শঙ্খচিল অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন

  • পাঁচফোড়ন ম্যাগাজিন অনুষ্ঠানে শখ ও সোহেল

    পাঁচফোড়ন ম্যাগাজিন অনুষ্ঠানে শখ ও সোহেল

  • দ্য ট্রায়াল নাটকে তৌকীর আহমেদ ও তারিন

    দ্য ট্রায়াল নাটকে তৌকীর আহমেদ ও তারিন

  • প্রতিহরণ টেলিছবিতে পূর্ণিমা ও মাহফুজ

    প্রতিহরণ টেলিছবিতে পূর্ণিমা ও মাহফুজ

দরজা খোলা ছিল
এটিএন বাংলায় ঈদের দিন বিকেল পৌনে চারটায় প্রচারিত হবে টেলিছবি দরজা খোলা ছিল। রচনা ও পরিচালনা করেছিলেন মোহন খান। অভিনয় করেছেন সজল, রুমানা, শাহেদ, চিত্রলেখা গুহ, নাদের চৌধুরী, লুৎফর রহমান জর্জ প্রমুখ। চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে রুমানার সঙ্গে পরিচয় হয় সজলের। সজল নিজেও চাকরিপ্রার্থী। ওদের পরিচয়টা সুখের হয় না। রুমানা প্রচণ্ড বিরক্ত হয় সজলের মিথ্যা বলার কারণে। কিন্তু এর পরই রুমানাকে এমন এক বাসায় গিয়ে উঠতে হয়, যেখানে রান্নাঘর ও বাথরুম শেয়ার করতে হয় সজলের সঙ্গে। এদিকে এক বিখ্যাত প্রতিষ্ঠানের শোরুমে চাকরি পায় রুমানা। প্রতিষ্ঠানটির প্রধান ব্যক্তি শাহেদের সঙ্গে পরিচয় হয় তার। চাকরি পাওয়ার পর সে সজলকে অবজ্ঞা করতে শুরু করে। এদিকে রুমানার সামনে নতুন একটি মিথ্যা সম্পর্ক এনে হাজির করে সজল। ওদিকে রুমানাকে নিয়ে শাহেদ ও সজলের মধ্যে সমস্যা তৈরি হয়। রুমানা শেষ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

ব্রেকিং নিউজ
এটিএন বাংলায় বুধবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক ব্রেকিং নিউজ। লিখেছেন সৈয়দ মনজুরুল ইসলাম, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, আজিজুল হাকিম, তুষার খান, নওশীন, সিদ্দিকুর রহমান, বকুল, শেলী, মোমিন বাবু প্রমুখ।
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পুরাতন স্কুলমাঠটি অন্যায়ভাবে দখল করে নিতে গেলেই প্রতিবাদী হয়ে ওঠে স্কুলশিক্ষক শাহেদ। মাঠ রক্ষার পক্ষে ছাত্র-শিক্ষকদের নিয়ে জনমত তৈরি করে। এদিকে প্রভাবশালী মাঠ দখলদারেরা স্কুলের প্রধান শিক্ষককে বশে আনতে পারলেও কোনোভাবেই শাহেদের সঙ্গে আপস করতে পারে না। শুরু হয় চক্রান্ত। শাহেদকে বিপদে ফেলা হয়। পুলিশ গ্রেপ্তার করে শাহেদকে। তাকে সহযোগিতা করতে এগিয়ে আসে টিভি সাংবাদিক শাকিলা।

সুরের শঙ্খচিল
এটিএন বাংলায় বুধবার রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে সাবিনা ইয়াসমীনের একক সংগীতানুষ্ঠান সুরের শঙ্খচিল। উপস্থাপনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। পরিচালনা করেছেন আমজাদ কবির চৌধুরী। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তাঁরা তুলে ধরেছেন বাংলাদেশের চলচ্চিত্রে গানের প্রভাব এবং চলচ্চিত্র ও গান নিয়ে অনেক স্মৃতিকথা। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন গেয়েছেন ‘এই মন তোমাকে দিলাম’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘ও পরদেশী’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ইশারায় শিস দিয়ে’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘প্রেম যেন মোর’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’, ‘গীতিময় এই দিন’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘ও আমার রসিয়া বন্ধুরে’, ‘সে যে এল না’, ‘চুল ধরো না খোঁপা খুলে যাবে’ গানগুলো।

রহিমার পতিগৃহে যাত্রা
এটিএন বাংলায় মঙ্গলবার আটটা ৫০ মিনিটে দেখানো হবে নাটক রহিমার পতিগৃহে যাত্রা। লিখেছেন হুমায়ূন আহমেদ, পরিচালনা করছেন জুয়েল রানা। অভিনয় করবেন মনির খান শিমুল, নিপুণ, আহমেদ রুবেল, তানিয়া আহমেদ, মতিউর রহমান, ফরিদ আহমেদ, নীল, শিমলা, ইন্দ্রজিত সাহা, নয়ন প্রমুখ।
জহির ও লাবণ্য সুখী দম্পতি। জহির একটি বড় প্রতিষ্ঠানে ভালো চাকরি করে। তাদের বাসায় কাজ করে রহিমা। ঈদের ছুটিতে জহির-লাবণ্য দম্পতি দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করে। শুরু হয় তাদের দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি। তারা রহিমাকে ছুটি দিয়ে দেয়। রহিমা তার স্বামী মতিকে ফোন করে জানিয়ে দেয় যে ঈদের ছুটিতে সে বাড়ি আসছে। রহিমার বাড়ি যাওয়া নিয়ে শুরু হয় আয়োজন। এক দিকে জহির আর লাবণ্যর বিদেশযাত্রা, অন্য দিকে রহিমার গ্রামের বাড়িতে যাওয়া নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

পাঁচফোড়ন
এটিএন বাংলায় মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচফোড়ন। ছন্দ ও সুরের মাধ্যমে উপস্থাপনা করবেন সাজু খাদেম ও অর্জুন। সঙ্গে থাকবেন কজন যন্ত্রশিল্পী। অনুষ্ঠানে গান গেয়েছেন তারিন আর বিপ্লব। থাকছে সোহেল ও শখের পরিবেশনায় একটি নাচ। দেশ-বিদেশের কিছু গরু-ছাগলের নানামুখী প্রতিভার ওপর থাকছে প্রতিবেদন। এ ছাড়া গরুনীতির ওপর থাকছে আরেকটি প্রতিবেদন। থাকছে গরু-ছাগলবিষয়ক কিছু নাট্যাংশ। সবগুলো নাট্যাংশই তৈরি হয়েছে ছন্দে ও সুরে।

দ্য ট্রায়াল
এটিএন বাংলায় বুধবার রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক দ্য ট্রায়াল। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সৈয়দ আওলাদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন, আবুল হায়াৎ, মৌসুমী, অয়ন চৌধুরী, আদিত্য হূদয়, মাসুদ আলী খান প্রমুখ।
অভিনেত্রী মিতিকে নিজের হাতে গড়ে তুলেছে শায়লা। ইদানীং তাদের সম্পর্কের অবনতি ঘটেছে। বিষয়টি ভাবিয়ে তুলেছে ফারুককে। ফারুক কায়দা করে এমন এক নাটক লিখেছে, যাতে বিবেকের কাঠগড়ায় দাঁড় করানো যায় শায়লাকে। নাটকের বানানো সেটের কাঠগড়ায় ট্রায়ালে দাঁড়ায় শায়লা। সওয়াল-জবাবের মাধ্যমে বেরিয়ে আসে নির্মম সত্য—সফল মানুষেরা তাদের পাশে সমানভাবে সফল অন্য কাউকে দেখার আশঙ্কায় সব সময় আতঙ্কিত থাকে। আসলে খ্যাতির শিখরে উঠে সেখান থেকে পড়ে যাওয়ার ভয় ভয়ংকর।

প্রতিহরণ
এটিএন বাংলায় বুধবার বিকেল সাড়ে চারটায় প্রচারিত হবে টেলিছবি প্রতিহরণ। লিখেছেন প্রসূন রহমান, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, পূর্ণিমা, লুৎফুর রহমান জর্জসহ আরও কয়েকজন। শাকিল ও দীপার মেয়ে অর্পাকে সন্ত্রাসীরা অপহরণ করে মুক্তিপণ দাবি করে। স্বল্প আয়ের চাকরিজীবী শাকিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে ব্যর্থ হয়। তার সব সঞ্চয় সন্ত্রাসীদের হাতে তুলে দিতে গিয়েও শেষ রক্ষা হয় না, ফিরে পায় সন্তানের মৃতদেহ। মানসিকভাবে ভেঙে পড়া দীপার আশ্রয় হয় মানসিক হাসপাতালে। মেয়ে হত্যার প্রতিশোধ নিতে সন্ত্রাসের পথ বেছে নেয় সে। শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। একদিন জেলের কুঠুরিতে তার সঙ্গে দেখা করতে আসে আসিফ ও নায়লা। তাকে ছাড়াবার ব্যবস্থা করে। দীপার চিকিৎসার দায়িত্ব নেয় আসিফ।

সাবজল
এটিএন বাংলায় ঈদের দিন রাত পৌনে ১২টায় প্রচারিত হবে নাটক সাবজল। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, শাহনাজ খুশি, মাজনুন মিজান প্রমুখ। ছোটবেলা থেকেই সাবজলের অদ্ভুত একটা আচরণ সবাই দেখে আসছে। কারও আচরণে ক্ষুণ্ন হলে অথবা নিজের কোনো দোষ ধরা পড়লে নিজেকেই নিজে শাস্তি দেয়। শুরুতে ব্যাপারটি সাবজলের সহজাত প্রবৃত্তি হিসেবে থাকলেও ইদানীং মনে হচ্ছে, সে যেন পরিকল্পিতভাবে মানুষকে ঘায়েল করে সুবিধা আদায়ের কৌশল হিসেবে কাজটি শুরু করেছে। এ নিয়ে তার স্ত্রী সহেলীর সঙ্গে শুরু হয় জটিলতা। সাবজলকে কেউ আর বিশ্বাস করে না।

দাদামশাই
এটিএন বাংলায় মঙ্গলবার বিকেল পৌনে চারটায় প্রচারিত হবে টেলিছবি দাদামশাই। লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সালাহউদ্দিন লাভলু প্রমুখ। মোহন বাগচী নাট্য প্রযোজক, থাকেন কলকাতায়। তিনি কলকাতার টিভি চ্যানেলে প্রচারের জন্য কায়সুল হাবিবের লেখা একটি নাটক প্রযোজনা করতে চান। এ কারণেই তিনি এসেছেন। কায়সুল নানা অজুহাতে তাঁকে এড়িয়ে যেতে চান। কিন্তু মোহন বাগচী মোটেই ছাড়ার পাত্র নন।

মীরা
এটিএন বাংলায় মঙ্গলবার রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক মীরা। রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, সজল, মম প্রমুখ। টেলিফোনে বিয়ে হয় মীরার। ছেলে মধ্যপ্রাচ্যে একটি তেল কোম্পানিতে চাকরি করে। বিয়ের দিনই ছেলের বাবা-মা মীরাকে নিজেদের বাড়িতে নিয়ে যান। সেখানে মীরার দিন কাটে না। এদিকে খবর আসে, সড়ক দুর্ঘটনায় তার স্বামী মারা গেছে। খবরটি দুই পরিবার থেকেই মীরার কাছে গোপন রাখার চেষ্টা করা হয়। মীরার জন্য আবারও ছেলে দেখা শুরু করেন তার বাবা-মা। মীরা জানতে পারে, বর এসেছে, তাই আবার বিয়ের অনুষ্ঠান করতে হবে। আবারও বউ সাজে সে। বাসরঘরে ঢুকে বরকে দেখে চমকে ওঠে মীরা!

ইউ রক
এটিএন বাংলায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ইউ রক। গান করেছে রেনেসাঁ। গানগুলো হলো ‘তুমি কি আজ বন্ধু’, ‘ভালো লাগে জ্যোৎস্না রাতে’, ‘ও নদীরে’, ‘কত যে পথ ঘুরে’ এবং ‘আচ্ছা কেন মানুষগুলো’। উপস্থাপনা করেছেন নকীব খান।

ঈদ আনন্দ
এটিএন বাংলায় ঈদের দিন সন্ধ্যা পাঁচটা ৫০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সুইটি। অনুষ্ঠানে গান গেয়েছেন আইয়ুব বাচ্চু, এস আই টুটুল ও আঁখি আলমগীর। বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন শাহেদ, সিদ্দিকুর রহমান, নুসরাত, কাজী জামালসহ অনেকে। থাকছে ফ্যাশন শোসহ নানা কিছু।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন