শিক্ষিকাদের প্রথম আলোর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৮-০৩-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল প্রথম আলো বন্ধুসভা রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষিকাদের ফ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল প্রথম আলো বন্ধুসভা রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষিকাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। ছবিটি ভিকারুননিসা নূন স্কুল থেকে তোলা

প্রথম আলো

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের আগাম ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রথম আলো।
পত্রিকাটির পাঠক সংগঠন বন্ধুসভার সদস্যরা গোলাপ ফুল ও শুভেচ্ছা কার্ড ওই সব প্রতিষ্ঠানের নারী শিক্ষিকাদের হাতে পৌঁছে দেন।
পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গালর্স হাইস্কুল, মনিজা রহমান বালিকা উচ্চবিদ্যালয়, কচিকাঁচার মেলা বিদ্যানিকেতন, গেন্ডারিয়া মহিলা সমিতি প্রাথমিক বিদ্যালয় এবং নতুন ঢাকার ইম্পেরিয়াল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, মগবাজার ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নজরুল শিক্ষালয়, ন্যাশনাল বাংলা ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ, তিতুমীর সরকারি কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউট, জান্নাত একাডেমি উচ্চবিদ্যালয়, আদর্শ উচ্চবিদ্যালয়সহ রাজধানীর ৩০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের কাছে শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন