হার মেনেছে শারীরিক বাধা

| তারিখ: ১৯-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
অদম্য ইচ্ছায় জেসিও সাংমা জয় করেছে শারীরিক প্রতিবন্ধকতা

অদম্য ইচ্ছায় জেসিও সাংমা জয় করেছে শারীরিক প্রতিবন্ধকতা

জেসিও সাংমা এসেছে চিড়িয়াখানা বোটানিক্যাল হাইস্কুল থেকে। জিপিএ-৫ পাওয়া আর দশটা শিক্ষার্থী থেকে সে ছিল একটু ভিন্ন। কারণ ছোটবেলা থেকেই তার দুটি পা অচল। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও লেখাপড়া চালিয়ে গেছে সঠিক নিয়মে। সাফল্যও দেখিয়েছে এসএসসিতে। বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছে জিপিএ-৫। এ বছর ভর্তি হয়েছে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে। বন্ধুরা এসে তার নাম নিবন্ধন করায় সংবর্ধনা অনুষ্ঠানের জন্য। এরপর প্রথম দিনেই বাবার সঙ্গে জেসিও সাংমা হাজির হুইলচেয়ারে বসে নন্দনে। প্রকৌশলী হিসেবে নিজের পেশা গড়তে চায় জেসিও। সে জানায় ‘এই প্রথম আমি নন্দন পার্কে এসেছি। আমার ভালো ফলাফল আমাকে এখানে নিয়ে আসতে সাহায্য করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে এসে আমার মনে হচ্ছে, আমি আবারও ভালো ফলাফল করতে পারব। অসম্ভব বলে কিছু নেই।’ কথার ফাঁকে সে ধন্যবাদ জানাতে ভোলেনি প্রথম আলো এবং ইউসিবি ব্যাংককে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন