রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা

| তারিখ: ১৯-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

তা হোক না শত প্রাণের উচ্ছ্বাসের জিপিএ-৫ সংবর্ধনা। রোগ-শোক তো আর বলে কয়ে আসে না! অপার আনন্দের সঙ্গে কড়া রোদ আর আকাশ ভাঙা বৃষ্টি—এবারও দুটো হজম করতে হয়েছে কৃতীদের। আর এ জন্য প্রাথমিক চিকিৎসাসেবা দিতে কাজ করেছেন রেড ক্রিসেন্ট সদস্যরা। কাটাছেঁড়াসহ প্রাথমিক সব চিকিৎসা দিয়েছেন তাঁরা। দুই দিনের অনুষ্ঠানে মোট ২২ জন সদস্য কাজ করেছেন। জরুরি প্রয়োজনে তাদের একটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত ছিল। সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম দিনে দলনেতা হিসেবে ছিলেন জ্যেষ্ঠ যুব সদস্য তাকবির-বিন-ইসলাম। তিনি বলেন, ‘এমন একটা বিশাল কর্মযজ্ঞে থাকতে পেরে আমরা আনন্দিত।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন