নাচ-গানে নন্দনের পথে
জিপিএ-৫ সংবর্ধনার উৎসবে যোগ দিতে ঢাকার বাণিজ্য মেলার মাঠে এসেছে মিরপুর গার্লস স্কুল থেকে পাস করা একদল শিক্ষার্থী। উৎসবস্থল নন্দনে যাওয়ার জন্য বাসে উঠে তাদের চোখে রীতিমতো হতাশা! কারণ, বাসে গান শোনার ব্যবস্থা নেই। মুহূর্তে সবাই কেমন যেন নিশ্চুপ।নীরবতা ভাঙল মৌ।বলল, ‘আ রে তাতে কী! ভেঙেছে কলসির কানা, তাই বলে কি প্রেম হবে না!’ বহুল প্রচলিত বাংলা প্রবাদটি খানিকটা নিজের মতো করে বলে শুরু করল গান, ‘রূপবানে নাচে...’। আর তার সঙ্গে তখন গলা মেলাল তাজিয়া, লাবিবা, সুমাইয়া। কিন্তু এই গানের সঙ্গে নাচ না হলে কি চলে? এবার নাচ শুরু করল সানজিদা। মুহূর্তেই তার সঙ্গে যুক্ত হলো সুন্নাহ, মিম, মৌসহ আরও অনেকে। আর এই নৃত্য-সংগীত চলল নন্দন পার্কে পৌঁছা অবধি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






