শিরোনাম:

যমজ পাঁচ!

| তারিখ: ১৯-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
যমজ কৃতী দীপ্তি ও দ্যুতি

যমজ কৃতী দীপ্তি ও দ্যুতি

পারভীন দীপ্তি ও শারমিন দ্যুতি দুজন যমজ বোন। সবকিছুতেই তাদের মিল। দুজনই ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেয় এ বছর। স্কুলে পড়ার সময় ক্লাসে প্রতিবছরই তারা থাকে পাশাপাশি স্থানে। তাই পরীক্ষা ভালো হলেও দুই বোনকে নিয়ে ছিল বাবা-মায়ের বড্ড চিন্তা। দুজনের ফলাফল দুই রকম হলে কীভাবে সান্ত্বনা দেবে তারা। ফলাফলের দিন তো দুই বোনই দিশেহারা। দীপ্তি জানায়, ‘নিজের চেয়ে আমি টেনশনে ছিলাম দ্যুতির জন্য। কারণ সে জিপিএ-৫ না পেলে যে অনেক কষ্ট পাবে।’ অবশেষে ফলাফলে দুই বোনই জিপিএ-৫! আনন্দটা তাই ছিল সবার চেয়ে বেশি। সংবর্ধনা অনুষ্ঠানে দ্যুতি বলে, ‘এ প্লাস পাওয়ার পর যে আনন্দ পেয়েছিলাম, তার চেয়ে আজ বেশি আনন্দ পেলাম। যেদিকে তাকাচ্ছি শুধুই জিপিএ-৫।’ তাদের মতো সংবর্ধনা অনুষ্ঠানে পাওয়া যায় যমজ ফয়সাল ও রাফসান, শারমিন ও আফরিন, তূর্য ও তন্দ্রা এবং অর্থী ও সারথিকে। তারাও এবার এসএসসিতে পেয়েছে জিপিএ-৫। তাই জিপিএ-৫ আর পাঁচ জোড়া যমজ অনুষ্ঠানে ছিল বেশ আলোচনায়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন