কত দিন দেখা হয়নি...
বাস ছাড়ার আগ মুহূর্তে চেনা মুখের কাউকে খুঁজে পাচ্ছেন না জেসিকা। স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগও নেই অনেক দিন। তবে কি সারা দিনই মাটি হয়ে যাবে? বিষণ্ন মনে বাসে উঠতেই জেসিকার চোখে ঝলক দিয়ে উঠল আনন্দ। আ রে এশা, অর্থি, সারথি, বৃত্ত—সবাইকেই তো দেখা যাচ্ছে! আর পরের দৃশ্যটিও খুব পরিচিত— চিৎকার করে বন্ধুর সঙ্গে আলিঙ্গন। জমে গেল আড্ডা। ঘটনা হলো—ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে পাস করে এ বছর জেসিকা ভর্তি হয়েছে হলিক্রস কলেজে আর এশা পড়ছে কমার্স কলেজে। ফলে স্কুলের এই সহপাঠীর সঙ্গে দেখা হয় না আগের মতো, দেখা হয় না স্কুলের অন্য সহপাঠীদের সঙ্গেও। তাই জিপিএ-৫ সংবর্ধনার উছিলায় এবার বন্ধুর কাছে ফিরে এল বন্ধু।
ঢাকায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিয়ে বিভিন্ন লেখা লিখেছেন ইমাম হাসান, মারুফ ইসলাম, রাকিব মোজাহিদ ও সজীব মিয়া
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






