বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের যত প্রশ্ন

| তারিখ: ২৩-১২-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের এক দশক পূর্তি হয়েছে। গণিত ও গণিত অলিম্পিয়াড নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক—সবাই বেশ সচেতন। অলিম্পিয়াডে প্রস্তুতির ব্যাপারে সব শিক্ষার্থীর জন্যই একটি সাধারণ দিকনির্দেশনা থাকে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করার। এটি অবশ্য প্রশ্ন কমন পড়ার কোনো নিশ্চয়তার জন্য নয়, বরং গণিত অলিম্পিয়াডের প্রশ্নের ধরন গতানুগতিক পরীক্ষার গণিত প্রশ্ন থেকে কীভাবে ভিন্ন এবং বছর বছর সেই প্রশ্নের মান কীভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা বোঝার জন্য। গণিত অলিম্পিয়াডের পুরোনো প্রশ্নগুলোর সংকলন নিয়ে তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রশ্ন। বইটি সম্পাদনা করেছেন মুনির হাসান, সুব্রত দেব নাথ, অভীক রায় ও মো. রেজাউল করিম। এ বইয়ে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত অনুষ্ঠিত আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের সব ক্যাটাগরির প্রশ্ন দেওয়া হয়েছে। এতে অবশ্য কোনো প্রশ্নের সমাধান দেওয়া হয়নি, সেটা করার কাজ শিক্ষার্থীদের। ঘরে বসে বইটি পেতে দেখুন www.rokomari.com/book/56695

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Abdullah al shames

Abdullah al shames

২০১২.১২.৩১ ১৫:৪০
খুব ভাল কাজ হয়েছে।