এক নজরে আঞ্চলিক উৎসব
কুমিল্লা: ভেন্যু: কুমিল্লা জিলা স্কুল। শিক্ষার্থীর সংখ্যা: ১০০০। স্কুলসংখ্যা: ৮০। বিজয়ীর সংখ্যা: প্রাথমিক: ১২, জুনিয়র: ১৪, মাধ্যমিক: ৮, উচ্চমাধ্যমিক: ১৪। প্রাথমিকে চ্যাম্পিয়ন: নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসনিম আহমেদ। জুনিয়রে: নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম বিনতে হানিফ। মাধ্যমিকে কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী তাসবিউল এনাম। উচ্চমাধ্যমিকে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ নাদিমুল আবরার চ্যাম্পিয়ন (আবরার সব কটি প্রশ্নের সমাধান করে পূর্ণ নম্বর পেয়েছে)।
ফেনী: ভেন্যু: ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। শিক্ষার্থীর সংখ্যা: ১০০০। স্কুলসংখ্যা: ৫০। বিজয়ীর সংখ্যা: প্রাথমিক: ১১, জুনিয়র: ১২, মাধ্যমিক: ১৫, উচ্চমাধ্যমিক: ১২। প্রাথমিক: নোয়াখালী জিলা স্কুলের আবরার জামিল। জুনিয়র চ্যাম্পিয়ন: ফেনীর ছাগলনাইয়া একাডেমির ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আবরার আবদুল্লাহ। মাধ্যমিক চ্যাম্পিয়ন: ফেনী সেন্ট্রাল হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আসাদুজ্জমান তানজিম। উচ্চমাধ্যমিক চ্যাম্পিয়ন: ফেনী সরকারি কলেজের বিজ্ঞান দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাফায়েত উল্লাহ ।
রংপুর: ভেন্যু: রংপুর জিলা স্কুল। শিক্ষার্থীর সংখ্যা: ৮০০। স্কুলসংখ্যা: ৫৭। বিজয়ীর সংখ্যা: প্রাথমিক: ১১, জুনিয়র: ১৫, মাধ্যমিক: ১২, উচ্চমাধ্যমিক: ১২। প্রাথমিকে চ্যাম্পিয়ন: তন্ময় কুমার (রংপুর জিলা স্কুল), সুফি মো. ফারদিন (রংপুর জিলা স্কুল), গাওহারুল হাসান (পুলিশ লাইন স্কুল ও কলেজ), মো. জায়িদ মাহমুদ (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ)। জুনিয়র চ্যাম্পিয়ন: তাহমিদ আনজুম খান (রংপুর জিলা স্কুল), সৈয়দ মাহির (রংপুর জিলা স্কুল), আনির মঞ্জুর (রংপুর জিলা স্কুল), জুবায়ের আরাফাত (রংপুর জিলা স্কুল), আখিরুজ্জামান (রংপুর ক্যাডেট কলেজ)। সেকেন্ডারি চ্যাম্পিয়ন: রিফায়েত ইসলাম (রংপুর জিলা স্কুল), আরিফ ইশতিয়াক (রংপুর জিলা স্কুল), নাজমুল হাসান (রংপুর জিলা স্কুল)। হায়ার সেকেন্ডারি চ্যাম্পিয়ন: রেজোয়ানুল ইসলাম (রংপুর সরকারি কলেজ), সায়েদুল মুরসালিন (রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ), শাহরিয়ার আবির (কারমাইকেল কলেজ), তুরাস হক (কারমাইকেল কলেজ)
ঠাকুরগাঁও: ভেন্যু: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়। শিক্ষার্থীর সংখ্যা: ১০০০। বিজয়ীর সংখ্যা: প্রাথমিক: ১২, জুনিয়র: ১২, মাধ্যমিক: ১৩, উচ্চমাধ্যমিক: ১৩। প্রাথমিকে চ্যাম্পিয়ন: দিনাজপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণীর হামিম রহমান, তার সহপাঠী রিফাত আনজুম, স্কলাস ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণীর নওশিন রানা চৌধুরী ও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মো. শাহরিয়ার মোর্শেদ। জুনিয়রে: দিনাজপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণীর রেশমান মুবতাসিম, তার সহপাঠী এম জি এম শাহরিয়ার, একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সাহিব আল কাউসার ও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর জিনিয়াস। মাধ্যমিকে চ্যাম্পিয়ন: সেন্ট ফিলিফস উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর কুশল পোদ্দার, দিনাজপুর জিলা স্কুলের দশম শ্রেণীর মো. রেজানুর রহমান, দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর সোমলতা দেব, একই বিদ্যালয়ের নবম শ্রেণীর রিচিতা খন্দকার ও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর মুহাম্মদ আদিব আল হামিম। উচ্চমাধ্যমিকে চ্যাম্পিয়ন: দিনাজপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাস্বর রায়, মুবাশ্বির রহমান, অভিষেক আগরওয়াল, মো. সাহিব নিহাল ও রাহাত আহমেদ।
বগুড়া: ভেন্যু: বিয়াম মডেল স্কুল। শিক্ষার্থীর সংখ্যা: ৮০০। স্কুলসংখ্যা: ৬০। বিজয়ীসংখ্যা: প্রাথমিক: ৬, জুনিয়র: ১১, মাধ্যমিক: ২০, উচ্চমাধ্যমিক: ১০। প্রাথমিক চ্যাম্পিয়ন: সিরাজগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সৌমিক রঞ্জন পাল। নিম্নমাধ্যমিকে পাবনা ক্যাডেট কলেজের আল মুজাদ্দেদ, বগুড়ার শাহিন স্কুলের আবু হাসান, বগুড়া জিলা স্কুলের বখতিয়ার রহমান ও এইচ এম সাব্বির এবং বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নুশরাত সুবা বিনতে সাখওয়াত। মাধ্যমিক: সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের সাজিদ আক্তার, বগুড়া জিলা স্কুলের তাজমিলুর রহমান, রুহান ইসলাম, সাহাবুদ্দিন আকন্দ, ফারহান তাহমিদ, ইফতেখার হক খান, সৈয়দ মাহমুদুল হুদা এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সাইফুল্লাহ তালুকদার। উচ্চমাধ্যমিক: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের এম এম আল ফারাবি, তাসমিম জাহান ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের রাশিদ আবিদ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






