পরামর্শ
সমান মনোযোগ দাও সব বিষয়ের প্রতি
চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
পরীক্ষার আর বেশি দিন নেই। তাই এ সময়ের মধ্যে প্রস্তুতি হিসেবে সব বিষয়ের প্রতি সমান মনোযোগ দেবে। সাধারণত শিক্ষার্থীরা নিজেদের বিবেচনায় কঠিন বিষয়ের দিকেই বেশি নজর দেয়। অপেক্ষাকৃত সহজ বিষয়গুলোর ব্যাপারে তেমন মনোযোগ দেয় না। এটা ঠিক নয়। সব বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে।
ছাত্রছাত্রীরা এ বছরের জন্য যা যা বাছাই করেছে, শুধু সেসব বিষয় রিভিশন দিলেই চলবে। প্রশ্ন হাতে পাওয়ার পরে তা অন্তত দুবার পড়ে নেবে। দেখবে কোনটি তোমার শেখা থেকে এসেছে। এরপর নির্বাচন করবে কোন কোন প্রশ্নের উত্তর দেবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






