ইংরেজি ১ম পত্র
ভালো নম্বর পেতে তিনটি পার্টই গুরুত্বপূর্ণ
শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা
ইংরেজি ১ম পত্রের উত্তর কীভাবে দেবে, তা নিয়ে কিছু আলোচনা করব। প্রথম পত্রের প্রশ্ন A, B ও C—এই তিনটি অংশে ভাগ করা থাকে।
A. Reading Test : এই অংশে বোর্ডের ইংরেজি প্রথম পত্র পাঠ্যবই থেকে একটি প্যাসেজ থাকবে।
১ নম্বর প্রশ্ন: Multiple choice question: এই প্রশ্নে পাঁচটি multiple choice question থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে উত্তর দেওয়া থাকবে। শুধু a, b, c ইত্যাদি লিখবে।
২ নম্বর প্রশ্ন: Tৎue/False: এখানে পাঁচটি tৎue বা false statement দেওয়া থাকবে। পুরো statement তুলতে হবে না। শুধু a, b, c ইত্যাদি লিখে তার ডানে tৎue বা false লিখবে। তবে উত্তর যদি false হয়, তাহলে নিচে coৎৎ. ans. লিখে সঠিক বক্তব্যটি লিখতে হবে। মনে রাখবে, tৎue statement-এর জন্য শুধু tৎue লিখলেই ১ নম্বর পাওয়া যাবে। আর false statement-এর জন্য false লিখলে অর্ধেক নম্বর এবং coৎৎ. ans.-এর জন্য অর্ধেক নম্বর।
৩ নম্বর প্রশ্ন: Filling in the gaps with clues: এখানে seen passage-এর অনুকরণে ১০টি শূন্যস্থানসহ একটি passage দেওয়া থাকবে। শূন্যস্থানগুলো পূরণের জন্য বক্সের মধ্যে ১০টির বেশি শব্দ দেওয়া থাকবে। A, b, c, d ক্রমানুসারে লিখে পাশে সঠিক শব্দটি লিখবে।
৪ নম্বর প্রশ্ন: Infoৎmation tৎansfeৎ: এ প্রশ্নটি বিভিন্নভাবে হতে পারে। Seen passage থেকে একটি বক্সের মধ্যে কিছু শব্দ যেমন: dates, causes and effects বা অন্য কোনো key woৎds তুলে দেওয়া থাকবে। বক্সের মধ্যে দেওয়া শব্দগুলো ব্যবহার করে seen passage থেকে প্রাসঙ্গিক তথ্য দিয়ে ৭০ থেকে ৮০ শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে।
অথবা, এ প্রশ্নে matching করার জন্য A ও B কলাম করে প্রতিটি কলামে seen passage থেকে কিছু তথ্য দেওয়া থাকবে। তোমাদের B কলাম থেকে সঠিক বাক্যাংশটি নিয়ে A কলামের সঙ্গে মিলিয়ে পাঁচটি পূর্ণ বাক্য লিখতে হবে।
৫ নম্বর প্রশ্ন: Open-ended questions-এ প্রশ্নে seen passage-এর ওপর পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে। সংক্ষেপে এক বা একাধিক বাক্যে প্রাসঙ্গিক উত্তর লিখবে।
৬ নম্বর প্রশ্ন: Filling in the gaps without clues: Seen passage-এর আলোকে ১০টি শূন্যস্থানসহ একটি passage দেওয়া থাকবে। তোমাদের seen passage-এর তথ্যের আলোকে বিভিন্ন শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। Passage না লিখে ক্রমানুসারে a, b, c ইত্যাদি লিখে পাশে সঠিক শব্দটি লিখবে।
৭ নম্বর প্রশ্ন: Re-wৎiting in diffeৎent foৎm-এ প্রশ্নের উত্তরটি মূলত এক প্রকার individual wৎiting, অর্থাৎ seen passage-এর বক্তব্য বা ঘটনার আলোকে fiৎst peৎson, second peৎson বা thiৎd peৎson-এর বক্তব্যরূপে ৭০ থেকে ৮০ শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখবে।
৮ নম্বর প্রশ্ন: এ প্রশ্নের উত্তর মূলত seen passage-এর মূল বক্তব্যকে সংক্ষেপে তুলে ধরা। মূল বক্তব্যের সমর্থনে কোনো উদাহরণ, তুলনা বা ব্যাখ্যারও প্রয়োজন নেই। শুধু মূল বক্তব্যটুকু লিখবে।
B. Vocabulaৎy Test :
৯ নম্বর প্রশ্ন: Cloze passage with clues: এ প্রশ্নে ১০টি শূন্যস্থানসহ একটি passage দেওয়া থাকবে এবং শূন্যস্থান পূরণের জন্য ১০টির বেশি শব্দ থাকবে। প্যাসেজটি না লিখে ক্রমানুসারে a, b, c ইত্যাদি লিখে শুধু সঠিক শব্দটি লিখবে।
১০ নম্বর প্রশ্ন: Cloze passage without clues: ৯ নম্বর প্রশ্নের মতোই এখানে ১০টি শূন্যস্থানসহ একটি প্যাসেজ দেওয়া থাকবে। কোনো clue দেওয়া থাকবে না। প্রতিটি শূন্যস্থানে একটি শব্দ ব্যবহার করবে। একটি শূন্যস্থানে একাধিক শব্দ সঠিক হতে পারে। প্যাসেজটি না লিখে ক্রমানুসারে a, b, c ইত্যাদির পাশে সঠিক শব্দটি লিখবে।
C. Wৎiting Test :
১১ নম্বর প্রশ্ন: Substitution table-এ প্রশ্নে দেওয়া table থেকে a, b, c ইত্যাদি দিয়ে ক্রমানুসারে ১০টি শুদ্ধ বাক্য লিখতে হবে। সম্ভব হলে বক্তব্যের ধারাবাহিকতা বজায় রাখবে। শুদ্ধ বাক্য লিখলেই পূর্ণ নম্বর পাবে।
১২ নম্বর প্রশ্ন: Reaৎৎanging-এ প্রশ্নে ১০টি jumbled sentence বা এলোমেলো বাক্য দেওয়া থাকবে। বাক্যগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখে একটি প্যারাগ্রাফ লিখতে হবে।
১৩ নম্বর প্রশ্ন: Answeৎing questions in a paৎagৎaph: এখানে একটি বিষয়ের ওপর কয়েকটি প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে ওই বিষয়ের ওপর একটি প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফের title বা শিরোনাম লিখতে হবে।
১৪ নম্বর প্রশ্ন: Wৎiting infoৎmal letteৎs with clues/hint: এ প্রশ্নে কারও কাছে একটি infoৎmal letteৎ লিখতে বলা হবে। সংশ্লিষ্ট বিষয়ে কিছু সূত্র দেওয়া থাকবে। সে আলোকেই লিখবে।
১৪ নম্বর প্রশ্নে অথবা দিয়ে একটি বিকল্প প্রশ্ন থাকে। কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর ২০০ শব্দের মধ্যে একটি কমপোজিশন লিখতে হবে। তোমরা letteৎ বা composition যে কোনো একটি লিখবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






