রিহ্যাবের দুটি মেলার পুরস্কার বিতরণ

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) র‌্যাফল ড্রয়ের পুরস্কার পেলেন ২৫ জন। এর আগে সংগঠনটির আয়োজিত দুটি মেলার প্রবেশ টিকিটের ওপর গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে এই পুরস্কার বিতরণ করা হয়।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১২ সালের ১৪ থেকে ১৭ জুন অনুষ্ঠিত ‘রিহ্যাব সামার ফেয়ার-২০১২’-এর জন্য ২০ জনকে পুরস্কার দেওয়া হয়। একই স্থানে ২ থেকে ৬ জানুয়ারি অনুষ্ঠিত ‘রিহ্যাব ফেয়ার-২০১২’-এর বিপরীতে পুরস্কার দেওয়া হয় পাঁচটি।
পুরস্কার বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহিম খান ও আহ্বায়ক মো. আবদুর রশীদ, কার্যনির্বাহী সদস্য শাহ মোমরেজ চৌধুরী। বিজ্ঞপ্তি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন