ট্রান্সকম বেভারেজেস ‘বটলার দ্য ইয়ার পুরস্কার’ পেয়েছে
ভারতের জয়পুরে পেপসিকোর বার্ষিক সম্মেলনে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের হাতে ‘বটলার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার তুলে দেন পেপসিকোর ভারত অঞ্চলের চেয়ারম্যান মানু আনন্দ
ট্রান্সকম বেভারেজেস ২০১২ সালের জন্য ভারত অঞ্চলের ‘বটলার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ লাভ করেছে। এ নিয়ে প্রতিষ্ঠানটি চতুর্থবারের মতো এ পুরস্কার পেল।
ভারতের জয়পুরে সম্প্রতি অনুষ্ঠিত পেপসিকোর বার্ষিক সম্মেলনে ট্রান্সকম লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমানের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন পেপসিকোর ভারত অঞ্চলের চেয়ারম্যান মানু আনন্দ। এ সময় ট্রান্সকম বেভারেজেসের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম কুদ্দুস চৌধুরী, নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, মহাব্যবস্থাপক এন কে ভৌমিক ও বাজার উন্নয়ন ব্যবস্থাপক আরিফ হোসাইন, পেপসিকোর ভাইস প্রেসিডেন্ট সমিক বসু, কান্ট্রি ম্যানেজার প্রতীক সাভারওয়াল এবং পেপসিকো বেভারেজেসের সিইও গৌতম মুখাভিল্লি উপস্থিত ছিলেন।
পেপসিকো ইন্টারন্যাশনালের ফ্র্যাঞ্চাইজি হিসেবে ট্রান্সকম বেভারেজেস দেশে জনপ্রিয় সব পেপসিকো পানীয় বোতলজাত, বাজারজাত ও বিতরণ করে আসছে। বিজ্ঞপ্তি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







