এত দিন কোথায়ছিলেন

জুবায়ের কবির | তারিখ: ২৭-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
  • দেবলীনা সুর

    দেবলীনা সুর

  • দেবলীনা সুর

    দেবলীনা সুর

ছোটবেলা কেটেছে গানের ভুবনে। সাংস্কৃতিক পরিমণ্ডলই গানের প্রতি অনুরাগ তৈরি করেছে যশোরের বন্ধু দেবলীনা সুরের। রবীন্দ্রসংগীত নিয়ে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি-মিউজে অনার্স, পরবর্তীকালে আইসিসিআর স্কলারশিপ নিয়ে কলকাতার রবীন্দ্রভারতী থেকে একই বিষয়ে এম মিউজ করে সম্প্রতি দেশে ফিরেছেন দেবলীনা। রবীন্দ্রভারতীতে পড়াশোনা করার ফাঁকে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ‘রাজ্য সংগীত’ প্রতিযোগিতায় লোকগানে প্রথম হয়ে পণ্ডিত অজয় চক্রবর্তী, নির্মলা মিশ্র, অমর পাল, শ্রাবন্তী মজুমদার, কল্যাণ সেন বরাটের মতো কিংবদন্তিতুল্য সংগীত-দিকপালদের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে তাঁর।্
এ ছাড়া এই সময়ে গান শোনাতে ডাক পেয়েছেন রবীন্দ্রসদন মঞ্চে, বিড়লা একাডেমি, সত্যজিৎ রায় আইসিসিআর অডিটরিয়াম এবং বাংলাদেশ হাইকমিশনে।
গান তাঁর প্রথম ও শেষ ভালোবাসা। কয়েক দিন আগে দেশেফেরার পর কয়েকজন বন্ধুর প্রশ্ন, ‘এত দিন কোথায় ছিলেন?’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

s m rubaii

s m rubaii

২০১৩.০১.২৭ ১২:২৩
ধন্যবাদ!
আশা রাখি বাংলাদেশের সুন্দর প্রতিনিধিত্ব করবেন আপনি।