কাল রাঙামাটিতে গণিত উৎসব
রাঙামাটি অঞ্চলের ১১তম ডাচ্ বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে আটটায় রাঙামাটি শহরের কাঁঠালতলীর (পুরাতন ডকইয়ার্ড এলাকা) লেকার্স পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে উৎসব। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের উদ্যোগে ডাচ্ বাংলা ব্যাংকের সহযোগিতায় প্রথম আলো রাঙামাটি বন্ধুসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় উৎসবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার প্রায় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর ৮০০ ছাত্রছাত্রী চার ভাগে গণিত প্রতিযোগিতায় অংশ নেবে। উৎসবের জন্য নিবন্ধিত ছাত্রছাত্রীদের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে আসতে হবে, সঙ্গে আনতে হবে প্রবেশপত্র, কলম ও পেনসিল।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






