কবি খালেদ হামিদীর ৫০তম জন্মবার্ষিকী
‘খালেদ হামিদীর লেখায় আমরা এই অঞ্চলের মানুষের কথা পাই ভিন্ন ও অভিনব ভঙ্গিতে। তাঁর লেখায় আছে নতুন চিন্তার বিকাশ।’ কবি সম্পর্কে আলোচনা করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মনিরুজ্জামান এ কথা বলেন।
২৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাতিঘর চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে কবি খালেদ হামিদীর ৫০তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক অরূপ বড়ুয়া, কবি হাফিজ রশিদ খান, রহমান হেনরী, সিরাজুল হক সিরাজ, অধ্যাপক কমরুদ্দীন।
এ সময় কবিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কবি খুরশিদ আনোয়ার, খালিদ আহসান, ওমর কায়সার, আকতার হোসাইন, জিন্নাহ চৌধুরী, আলী প্রয়াস, কাশেম আদনান প্রমুখ।
কবি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর জীবনে সাহিত্যচর্চা সম্পর্কে আলোকপাত করেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানান কবি প্রান্ত পলাশ। কবিতা পাঠ করেন কবি ফারহানা আনন্দময়ী। পরিচালনা করেন কবি মনিরুল মনির। বিজ্ঞপ্তি
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






