আলোকিত ডট কম
বাজারে এল আসুসের গ্রাফিকস কার্ড
প্রযুক্তি বাজারে প্রতিদিনই যুক্ত হচ্ছে বিভিন্ন নতুন নতুন পণ্য। এ তালিকায় সম্প্রতি যোগ হলো আসুসের নতুন গ্রাফিকস কার্ড (জিটিএক্স ৬৫০-ডিসি-১জিডি-৫ মডেল)। গ্রাফিকস কার্ডটিতে রয়েছে ১ জিবি জিডিডিআর-৫ ভিডিও মেমোরি, সর্বোচ্চ ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল ডিসপ্লে রেজ্যুলেশন।
এটির বিভিন্ন যন্ত্রাংশকে ঠান্ডা ও নিঃশব্দে পরিচালনার জন্য বিশেষ ফিচার হিসেবে রয়েছে ডাইরেক্টসিইউ-২। আর দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা দিতে রয়েছে সুপার অ্যালয় পাওয়ার ফিচার।
এ ছাড়া, এই গ্রাফিকস কার্ডটির সঙ্গে মনিটর বা টিভির সংযোগ দিতে রয়েছে একটি ডিভিআই আউটপুট, একটি এইচডিএমআই আউটপুট এবং একটি ডি-সাব আউটপুট ইন্টারফেস।
গ্রাফিকস কার্ডটির দাম পড়ছে ১৪ হাজার ৩০০ টাকা।
এ ছাড়া প্রযুক্তি বাজারে এসেছে বিশ্বখ্যাত এলজির স্কয়ার প্যানেলের নতুন এলসিডি মনিটর (এল১৭৪২এসই মডেল)। ১৭ ইঞ্চি এলসিডি মনিটরটিতে ব্যবহূত হয়েছে ফ্ল্যাটরন এফ-ইঞ্জিন প্রযুক্তি।
মনিটরটিতে গাঢ় ও স্বাভাবিক রঙের পাশাপাশি রয়েছে উন্নত মানের ঔজ্জ্বল্য ও সমতা (ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট)। তাই এটি চোখের জন্য আরামদায়ক, গ্রাফিকসের কাজ ও ছবি দেখার জন্য উপযুক্ত।
সেই সঙ্গে গ্রাফিকসে যেকোনো কাজের বেলায়ও প্রকৃত রং এবং ছবির (ইমেজ) সঠিক আকার ধরা পড়ে এতে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ মনিটরটির দাম পড়বে আট হাজার ৮০০ টাকা। নিজস্ব প্রতিবেদক
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






