• হোম
  • সারা বিশ্ব
  •   ভারতের প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানকে প্রণবের হুঁশিয়ারি

ভারতের প্রজাতন্ত্র দিবসে পাকিস্তানকে প্রণবের হুঁশিয়ারি

| তারিখ: ২৭-০১-২০১৩

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ভারতের প্রজাতন্ত্র দিবস গতকাল শনিবার পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, সীমান্তে ব্যাপক লড়াইয়ের পর পাকিস্তানের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত রাখা হবেই—এমনটা ধরে নেওয়া উচিত হবে না।
প্রণব মুখার্জি বলেন, ‘আমরা সীমান্তে শান্তি বজায় রাখতে চাই। প্রতিবেশীর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাই।’
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী নয়াদিল্লিসহ ভারতজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নয়াদিল্লির বার্ষিক কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
নয়াদিল্লিতে গণধর্ষণ প্রসঙ্গ: পাকিস্তান প্রসঙ্গ ছাড়াও প্রণব মুখার্জি তাঁর ভাষণে নয়াদিল্লিতে গত মাসে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের বিষয় নিয়ে কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ওই ঘটনার পর ভারতের এখন ‘নৈতিক মাপকাঠি’ পুনর্নির্ধারণের সময় এসেছে। ২৩ বছর বয়সী ওই তরুণী ছিলেন ভারতীয় নবজাগরণের প্রতীক। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে ভারত একটি অমূল্য জীবনের চেয়েও বেশি কিছু হারিয়েছে —একটি স্বপ্ন হারিয়েছে। তাই নিজেদের ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করার জন্য এখন বিবেকের গভীরে দৃষ্টিপাত করতে হবে। এএফপি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

ABDUL MAJID QUAZI

ABDUL MAJID QUAZI

২০১৩.০১.২৭ ০৮:৪৯
চক্ষু রাঙ্গানি বন্ধ করে শান্তি স্থাপনের পথ অনুসরন করলে সু প্রতিবেশি হিসাবে আমরা বসবাস করতে পারব, আর্থিক উন্নতি ও তরান্বিত হবে । ভারতে এখনও অনেক লোক পেট ভরে খেতে পায় না । তাই যুদ্ধের দামামা না বাজিয়ে সে টাকা জনগনের মুখে ভাত /রুটি তোলে দেবার চিন্তা করুন । তিলকে তাল করে কেউ সুখে থাকা যাবে না ।

Tarique Bin Shahid

Tarique Bin Shahid

২০১৩.০১.২৭ ১৭:৪৪
Each & every moment you are killing bangladesh people in border our government also silently support you but you should stop that just now .