দাভোসে জাতিসংঘের শিক্ষাদূত
শিক্ষার জন্য বিশ্বজুড়ে শিশুদের উদ্বুদ্ধ করেছে মালালা ইউসুফজাই
পাকিস্তানের স্কুলছাত্রী মালালা ইউসুফজাই নারীশিক্ষার পক্ষে আন্দোলন করে বিশ্বজুড়ে শিশুদের উদ্বুদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শিক্ষা অভিযানের নেতারা। সুইজারল্যান্ডের দাভোসে গত শুক্রবার বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) এক আলোচনা অনুষ্ঠানে তাঁরা এ মন্তব্য করেন।
নারীশিক্ষার পক্ষে আন্দোলন করায় মালালার ওপর ক্ষুব্ধ ছিল তালেবান। গত অক্টোবরে তালেবানের গুলিতে মালালা ও তার কয়েকজন সহপাঠী আহত হয়।
দাভোসে জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, ‘আমরা দেখেছি, মালালাকে গুলি করার পর পাকিস্তানের শিশুরা রাস্তায় নেমে এর প্রতিবাদ জানিয়েছে। শিক্ষাবঞ্চিত শিশুরাও শিক্ষার অধিকারের দাবিতে সেই প্রতিবাদে অংশ নেয়।’ এএফপি।







Mahmudul Hasan
২০১৩.০১.২৭ ১১:২৬