‘সময়ের প্রয়োজনে’ গল্পের ঘটনাটি মুক্তিযুদ্ধের : বাংলা ১ম পত্র

এসএসসি পরীক্ষা-২০১৩: বিশেষ প্রস্তুতি-৬৬

মোস্তাফিজুর রহমান | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বহুনির্বাচনী প্রশ্নোত্তর (গদ্য)  অংশ-১৮
প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্র (গদ্য) থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
সময়ের প্রয়োজনে
১. ‘সময়ের প্রয়োজনে’ গল্পটির ঘটনাটি কিসের?
ক. মুক্তিযুদ্ধের খ. ভাষা আন্দোলনের
গ. বাষট্টির গণ-আন্দোলনের ঘ. ঊনসত্তরের অভ্যুত্থানের
২. ‘ওখানে আমরা থাকি’ — কোথায়?
ক. কুঁড়েঘড়ে খ. পোড়াবাড়িতে গ. পুরোনো দালানে ঘ. গহিন অরণ্যে
৩. ‘মাঝে মাঝে বিশ্রামের মুহূর্তে গোল হয়ে গল্প করি আমরা’— কিসের গল্প? ক. মুক্তিযুদ্ধের খ. অনিশ্চিত ভবিষ্যতের
গ. অতীতের ঘ. সমস্যাবহুল বর্তমানের।
৪. রক্তের স্রোতে কী বন্ধ হয়ে গিয়েছিল?
ক. খাল খ. নদী গ. বিল ঘ. নর্দমা
৫. ক্যাম্প কমান্ডার লেখকের দিকে কী এগিয়ে দিলেন?
ক. অস্ত্র খ. কলম গ. ডায়েরি ঘ খাতা।
৬. কোন নদীর পাশে অসংখ্য মৃতদেহের দৃশ্য দেখা যায়?
ক. বুড়িগঙ্গা, খ. পদ্মা গ. তিতাস ঘ. যমুনা
৭. হেলিকপ্টারের শব্দে সবাই কিসের মতো ছিটকে পড়ে?
ক. ফড়িংয়ের মতো খ. পুঁটি মাছের মতো
গ. পতঙ্গের মতো ঘ. কাঁচকি মাছের মতো
৮. মুক্তিযোদ্ধাদের চেহারা কেমন?
ক. ভাস্কর্যের মতো খ. পাথরে খোদাই করা
গ. বাঘের মতো ঘ. উত্তেজিত
৯. শত্রুদের মৃতদেহের হিসাব রাখার জন্য কোথায় দাগ দিত?
ক. খাতায় খ. দেয়ালে গ. ডায়েরিতে ঘ. মাটিতে
১০. মুক্তিযোদ্ধাদের মৃতদেহের হিসাব রাখার জন্য কোথায় দাগ দিত?
ক. দেয়ালে খ. কল্পনায় গ খাতায় ঘ. মনে
১১. মুক্তিযোদ্ধাদের মাঝে দুই-ই এক। তা কী?
ক. অস্তিত্ব ও লক্ষ্য খ. অস্ত্র ও কলম
গ. স্বপ্ন ও যুদ্ধ ঘ. অস্ত্র ও স্বাধীনতা
১২. পুরোনো দালান ঘরে কতজন মুক্তিযোদ্ধা ছিরেন?
ক. ৩০ জন খ. ৪০ জন গ. ২০ জন ঘ. ২৭ জন
১৩. অসুস্থ মুক্তিযোদ্ধা কাকে চিঠি লিখেছিল?
ক. বাবাকে খ. ভাইকে গ. মাকে ঘ. বোনকে
১৪. ২৭ জন মুক্তিযোদ্ধার হাতে কতটি রাইফেল ছিল?
ক. মাত্র নয়টি খ. মাত্র দশটি গ. মাত্র পাঁচটি ঘ. মাত্র বারোটি
১৫. বুকে মাইন বেঁধে ছেলেটি কোথায় ঝাঁপিয়ে পড়েছিল?
ক. শত্রুর ওপর খ. ট্যাংকের ওপর
গ. ভারতীয় সৈন্যের ওপর, ঘ. যুদ্ধজাহাজের ওপর
১৬. কে রাইফেল হাতে তুলে মৃদু হেসে বলেছিল, ‘চললাম’?
ক. তরুণ যুবা খ বৃদ্ধ কৃষক গ. দুরন্ত কিশোর ঘ. ডাক্তার
১৭. উদ্বাস্তু শিবিরে কতজন শিশু মৃত্যুবরণ করেছিল?
ক. দুই লক্ষ খ. পাঁচ লক্ষ গ. এক লক্ষ ঘ. তিন লক্ষ
১৮. ‘সময়ের প্রয়োজনে’ গল্পে উল্লিখিত গ্রামটির নাম কী?
ক. রসুলপুর খ. হরিপুর গ. রোহনপুর ঘ. ইসলামপুর
১৯. মুক্তিযোদ্ধাদের ঘাঁটিতে লেখক কেন গিয়েছিল?
ক. গোপন সংবাদ দিতে খ. অস্ত্র জোগান দিতে
গ. সংবাদ সংগ্রহ করতে ঘ. ওষুধপথ্য দিতে
২০. মুক্তিযোদ্ধার খাতাটা বাঁধানো কেমন ছিল?
ক. কালো রঙের মলাটে খ. হলুদ রঙের মলাটে
গ. লাল রঙের মলাটে ঘ. ধূসর রঙের মলাটে।
২১. খাতার পাতায় লেখার ধরন কেমন ছিল?
ক. কাঁচা হাতের কাটাকাটি খ. মেয়েলি হাতের গোটা গোটা
গ. মুক্তার মতো ঝরঝরে ঘ. স্পষ্টাক্ষরে বড় বড়
২২. ‘একদিন যারা আমাদের অংশ ছিল’ বাক্যটিতে কাদের সম্পর্কে বলা হয়েছে?
ক. রাজাকার আলবদরদের, খ. পাকিস্তানিদের
গ. ভারতীয়দের, ঘ. মুক্তিযোদ্ধাদের
২৩. কারা ওখানে ঘাঁটি পেতেছে?
ক. শত্রুরা খ. মুক্তিযোদ্ধারা গ. হানাদারেরা ঘ. রাজাকারেরা
২৪. এক জোড়া লাল চোখ কার?
ক. হানাদারের খ. মুক্তিযোদ্ধার গ. ক্যাম্প কমান্ডারের ঘ. রাজাকারের
২৫. ‘সময়ের প্রয়োজনে’ গল্পের কাহিনি কীভাবে উপস্থাপিত হয়েছে?
ক. লেখকের জবানিতে খ. গল্পচ্ছলে
গ. প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ঘ. একজন মুক্তিযোদ্ধার জবানিতে।
বাংলা ১ম পত্র (গদ্য): সঠিক উত্তর
সময়ের প্রয়োজনে: ১. ক ২. ক ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. গ২১. খ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. ঘ। ২৬. ঘ ২৭. খ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন