• হোম
  • পড়াশোনা
  •   বাংলাদেশের উত্তরাঞ্চলের এলাকাগুলো খরাপ্রবণ

সামাজিক বিজ্ঞান

বাংলাদেশের উত্তরাঞ্চলের এলাকাগুলো খরাপ্রবণ

আয়েশা মনোয়ারা | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

অধ্যায়-৮ 
প্রিয় শিক্ষার্থী,তোমাদের জন্য সামাজিক বিজ্ঞান-এর অধ্যায়-৭ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে পড়বে।
প্রশ্ন: ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাজ লেখো।
উত্তর: সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কমিটির সভাপতি। ইউনিয়ন পরিষদের সেক্রেটারি কমিটির সদস্যসচিব। কমিটির প্রধান দায়িত্ব হচ্ছে—
১. দুর্যোগ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি
২. পূর্বপ্রস্তুতি গ্রহণ
৩. ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ কর্মপরিকল্পনা প্রণয়ন
৪. দুর্যোগকালে উপযুক্ত সাড়াদান।
প্রশ্ন : বাংলাদেশের উত্তরাঞ্চল/দক্ষিণাঞ্চলে উন্নয়ন কার্যক্রম কেমন হবে?
উত্তর: উত্তরাঞ্চল: বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া ইত্যাদি এলাকা খরাপ্রবণ। এসব এলাকায় নদী খনন করে নদীর গভীরতা বৃদ্ধি এবং নদীর তীরে উঁচু বাঁধ নির্মাণ করে বর্ষার পানি ধরে রাখা যায়।
খাল খনন কর্মসূচিও এসব এলাকার মরুকরণ রোধে ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।
দক্ষিণাঞ্চল: দেশের দক্ষিণাঞ্চলে ভোলা ও অন্যান্য দ্বীপসমূহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসপ্রবণ।
এসব এলাকার সরকারি ভবনসমূহ যেমন থানা প্রশিক্ষণ ও উন্নয়নকেন্দ্র, স্কুল ভবন এবং সরকারি অফিসাদি যদি উঁচু করে নির্মাণ করা যায়, তাহলে দেশের দক্ষিণাঞ্চলের লোকজন যথাযথভাবে নির্মিত এসব ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারবে।
প্রশ্ন: দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো।
উত্তর: নিচে দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য দেয়া হলো:
দুর্যোগ
১. দুর্যোগ হচ্ছে এ রকম ঘটনা, যা সমাজের স্বাভাবিক কার্যক্রম প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবিলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। ফলে বাইরের সাহায্য ও হস্তক্ষেপের প্রয়োজন হয়।
২. দুর্যোগ প্রাকৃতিক কারণে সংঘটিত হয়।
৩. দুর্যোগ প্রতিরোধ সম্ভব না হলেও এর ক্ষয়ক্ষতি প্রশমন সম্ভব।

বিপর্যয়
১. বিপর্যয় বলতে বুঝায় কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনাকে। এই ঘটনা জীবন, সম্পদ ইত্যাদির ওপর প্রতিকূলভাবে আঘাত করে পরবর্তী সময়ে দুর্যোগ সৃষ্টি করতে পারে।
২. বিপর্যয় প্রাকৃতিক বা মানবসৃষ্ট হতে পারে।
৩. বিপর্যয় বিভিন্ন পূর্বগৃহীত ব্যবস্থার মাধ্যমে এড়ানো সম্ভব।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন