বাংলা ১ম পত্র
এসএসসি পরীক্ষার প্রস্তুতি: বাংলা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর (পদ্য) অংশ-৩
প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ১ম পত্র (পদ্য) থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধনধান্য পুষ্পভরা
১. ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটি মূলত কী?
ক. ছড়া খ. গান গ. গীতিকবিতা ঘ. লোকগীতি
২. কবি কোথায় স্নিগ্ধ নদী দেখেছেন?
ক. নেপালে খ. বাংলাদেশে গ. চীনে ঘ. ভারতে
৩. ফুলের মধু খেয়ে ফুলের ওপর ঘুমিয়ে পড়ে কে?
ক. প্রজাপতি খ. পাখি গ. অলি ঘ. ফড়িং
৪. কবি কোন দেশকে সব দেশের রানি বলেছেন?
ক. বাংলাদেশ খ. ইংল্যান্ড গ. যুক্তরাষ্ট্র ঘ. সৌদি
৫. কবির মতে, আমাদের এ পৃথিবী কীসে ভরপুর?
ক. মানুষ খ. পাখি গ. অরণ্য ঘ. ফুল
৬. কবি কোন দেশকে সব দেশের সেরা বলেছেন?
ক. পাকিস্তান খ. ভারত গ. কাশ্মীর ঘ. বাংলাদেশ
৭. ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটি কবির কোন নাটক থেকে সংগৃহীত? ক. নূরজাহান
খ. প্রতাপসিংহ গ. তারাবাঈ ঘ. শাজাহান
৮. ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।’ পঙিক্তটির প্রবক্তা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. জীবনানন্দ দাশ ঘ. কাজী নজরুল ইসলাম
৯. কবির ভাষায় বৃক্ষ কীসে ভরে থাকে?
ক. ফলে খ. পাখির বাসায় গ. পত্রে ঘ. পুষ্পে
১০. ধানের ওপর দিয়ে কীসের ঢেউ খেলে যায়?
ক. বৃষ্টির খ. বাতাসের গ. শিশিরের ঘ. রোদে
১১. গুঞ্জন করে কে ধেয়ে আসে?
ক. প্রজাপতি খ. পাখি গ. অলি ঘ. ফড়িং
১২. কবির ভাষায় হরিৎক্ষেত্র কোথায় গিয়ে মিশেছে?
ক. কাননে খ. পাহাড়ে গ. নদীতে ঘ. আকাশতলে
১৩. কালো মেঘের কোন রূপ কবি খুঁজে পেয়েছেন?
ক. ভাসমান মেঘ খ. মেঘ থেকে ঝরা বৃষ্টি
গ. বিদ্যুৎ বেগ ঘ. কালো মেঘের গর্জন
১৪. ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটি কোন ধরনের গান?
ক. ভাটিয়ালি খ. আধুনিক গ. যুদ্ধের ঘ. দেশাত্মবোধক
১৫. প্রতিটি মানুষের কাছে অতুলনীয় কোনটি?
ক. বিদেশ খ. জন্মভূমি গ. অলংকার ঘ. তীর্থস্থান
১৬. বাংলাদেশের মানুষ ঘুম থেকে জেগে ওঠে—
ক. নদীর কলতানে খ. সাগরের গর্জনে
গ. বাঘের গর্জনে ঘ. পাখির গান
১৭. ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটির শেষ চরণ—
ক. এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি খ. চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা
গ. ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে সেরা ঘ. সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
বাংলা ১ম পত্র (পদ্য): সঠিক উত্তর
ধনধান্য পুষ্পভরা: ১. খ ২. খ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






