শিরোনাম:

আলোচনা সভায় বি. চৌধুরী

প্রধানমন্ত্রী অসত্য বলতে পারেন না

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী অসত্য বলতে পারেন না, এটাই দেশের মানুষ আশা করে। কিন্তু জনগণকে আশাহত করে প্রধানমন্ত্রী হরহামেশা অসত্য কথা বলছেন।
গত শুক্রবার ঢাকায় বসবাসরত ভোলা জেলা বিকল্পধারা ও ছাত্রধারার সদস্যদের পুনর্মিলনী উপলক্ষে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) এ কথা বলেন।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বিরোধীদলীয় চিফ হুইপকে পেটানো পুলিশ কর্মকর্তাকে পদক দেওয়া হলো। এটা লজ্জার।
এম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিকল্পধারার সভাপতিমণ্ডলীর সদস্য নূরুল আমিন বেপারী, শাহ আহমেদ, আসাদুজ্জামান, একরামুল হক, ওয়াসিউল হক চৌধুরী প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন