• হোম
  • সারা দেশ
  •   ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সমাবর্তন অনুষ্ঠিত

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সমাবর্তন অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | তারিখ: ২৭-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়

ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিভিন্ন ব্যাচের সমাবর্তন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের বিবিএ ১৬তম ব্যাচ, এমবিএ ৪৪তম ব্যাচ এবং ইএমবিএ সপ্তম, অষ্টম ও নবম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কৃতিত্বপূর্ণ ফল করায় অনুষ্ঠানে পাঁচ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। এঁরা হলেন: বিবিএর সাবা হোসাইন খান, এমবিএর রাফিয়া আফরিন এবং সান্ধ্য এমবিএর মুনতাসির কাইয়ূম খান, মনজুর মোশাররফ ও গাজী মুহাম্মদ রাসেল বিন হোসাইন।
অনুষ্ঠানে আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরাই আইবিএতে ভর্তির সুযোগ পান। দেশ ও জাতির প্রত্যাশাও তাঁদের কাছে অনেক। এ প্রত্যাশা পূরণে মাথা উঁচু রেখে, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
আইবিএর পরিচালক অধ্যাপক ইকবাল আহমদের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, বিবিএ প্রোগ্রামের চেয়ারপারসন মো. মহিউদ্দিন, এমবিএ প্রোগ্রামের চেয়ারপারসন খায়ের জাহান সোগরা, ইএমবিএ প্রোগ্রামের চেয়ারপারসন এ কে এম সাইফুল মজিদ প্রমুখ বক্তব্য দেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Ibrahim

Ibrahim

২০১৩.০১.২৭ ১৫:৪৫
আবার মনে পড়ে গেল সেই দিনের কথা।