তরুণী উদ্ধারে হান্নানের সাহসী ভূমিকা

‘ওর মতো মানুষ হয় না’

অরূপ রায় ও আব্দুল মোমিন | তারিখ: ২৭-০১-২০১৩

  • ৩৬ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মানুষের উপকারের জন্য সব সময় অর্থ আর ক্ষমতার প্রয়োজন হয় না, চাই মনোবল আর ইচ্ছা। তারই উজ্জ্বল দৃষ্টান্ত মানিকগঞ্জের হান্নান (৩৮)। পরোপকারের সদিচ্ছার সঙ্গে অসীম সাহসকে সম্বল করেই পেশায় হকার এই মানুষটি জীবনের ঝুঁকি নিয়ে তরুণী ধর্ষণের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের পুলিশের হাতে তুলে দিয়েছেন।
হান্নান মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা গ্রামের জামির হোসেনের ছেলে। কখনো বাসে আবার কখনো মহল্লায় ঘুরে ঘুরে সবজি, বাদাম বিক্রি করেন। চলন্ত বাসে ধর্ষণের শিকার ওই তরুণী গত বৃহস্পতিবার নবীনগর বাসস্ট্যান্ড থেকে পাটুরিয়াগামী শুভযাত্রা পরিবহনের বাসে ওঠেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অন্য যাত্রীরা নেমে গেলে বাসে শুধু ওই তরুণী, হেলপার আবুল কাসেম ও চালক দীপু ছিলেন। এ সময় দীপু তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এরপর দীপু বাস চালাতে থাকলে কাসেম তরুণীকে ধর্ষণ করেন।
হকার হান্নান ঢাকা-আরিচা মহাসড়কের বাগজান এলাকায় বাসের ভেতর ধস্তাধস্তি দেখে ঘটনা বুঝতে পারেন। তিনি দ্রুত অন্য একটি বাসে উঠে শুভযাত্রা পরিবহনের ওই বাসটিকে অনুসরণ করতে থাকেন। কিন্তু তাঁকে বহনকারী বাসটি এগিয়ে গেলে তিনি মহাসড়কের ঘিওর উপজেলার তরা সেতুর কাছে নেমে অপেক্ষায় থাকেন। বাসটি সেখানে এলে হান্নানকে দেখে চালক বাসটিকে ঘুরিয়ে মানিকগঞ্জের দিকে চলতে থাকেন। হান্নানকে ওই চালক ও হেলপার আগে থেকেই চিনতেন। হান্নান আবার বাসটির পিছু নেন। একপর্যায়ে ধর্ষকেরা মানরা সেতুর কাছে তরুণীটিকে বাস থেকে ফেলে দিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বাস রেখে পালিয়ে যান।
হান্নান তখন স্থানীয় লোকদের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করেন। হান্নান প্রথম আলোকে বলেন, মেয়েটিকে সহায়তা করায় এখন তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, মানুষের উপকার করতে গেলে হুমকি যেমন আসবে, আবার পক্ষের লোকেরও অভাব হবে না। হান্নানের প্রতিবেশী মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. খৈমুদ্দিন বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো হান্নানের অভ্যাস। ওর মতো মানুষ হয় না।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Humayun

Humayun

২০১৩.০১.২৭ ০৩:৩১
সব মানুস যদি হান্নানের মতো সাহস করতো তাহলে আমাদের দেশের সন্ত্রাসিরা সুজা হয়ে জেতো

Dr Ahsan Ullah

Dr Ahsan Ullah

২০১৩.০১.২৭ ০৪:১০
আপনার কাছে মাথা নত করি।
২০১৩.০১.২৭ ০৫:৩৮
Thanks Prothom Alo. I hope Prothom-Alo bondhu Shova will reward Hannan Miah and Prothom-Alo will publish his story in next Chutir Dine with photo(if security situation allows)..

Abdullah Al-Mamun. রংপুর ।

Abdullah Al-Mamun. রংপুর ।

২০১৩.০১.২৭ ০৫:৪৭
হান্নানের সাহসিকতায় আমরা মুগ্ধ । হান্নানের মতো মানুষের বড় অভাব । হান্নান ধর্ষনের মতো ঘটনায় কোন সুযোগ গ্রহন না করে অসহায় তরুনীকে উর্দ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করলেন । হান্নান ফেরিওয়ালা হতে পারে কিন্তু সে সাহসী এবং পরউপকারী ।

shishir

shishir

২০১৩.০১.২৭ ০৭:১২
আমরা সবাই যেন আপনার মত হতে পারি ...।

Biplob Roy Genis

Biplob Roy Genis

২০১৩.০১.২৭ ০৭:১৯
হান্নান ভাই, তোমাকে অভিভাদন। জানি, এই চাকচিক্য সমাজ তোমার অসীম সাহসিকতার কোন পুরস্কার দিবে না। তবু, আমাদের মতো কিছু মানুষের শ্রদ্ধা, ভালোবাসা রইল তোমার জন্য। এটুকুই যে আমাদের সাধ্য।

মাছেম

মাছেম

২০১৩.০১.২৭ ০৭:৪৯
হাজার বছর বেঁচে থাকে এই দোয়া করি।

Benoy

Benoy

২০১৩.০১.২৭ ০৮:০০
শুভযাত্রায় উঠে মেয়েটির যাএাটা অশূভ হয়ে গেল। ধিককার ঐ নর পশুদের. এখনো হান্নানের ভাইয়ের মত ভাল মানুষ থাকায় দিন রাত হয়.

Salekin

Salekin

২০১৩.০১.২৭ ০৮:১০
হাননান কে পুরষকার দেয়া দরকার । যোগাযোগের উপায় কি ?

M M Rahaman

M M Rahaman

২০১৩.০১.২৭ ০৮:৩৩
বিশ্বজিত কে যখন নির্মমভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হলো, যখন আমাদের জনগনের বন্ধু পুলিশ বাহিনী পাশে দাড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিলো, তখন আমাদের এক রিক্সাচালক ভাই সেই হায়নাদের শ্বাদন্ত উপেক্ষা করে বিশ্বজিত কে তার রিক্সায় করে হাসপাতালে ছুটেছিল......... চলন্ত বাসে একটি অসহায় তরুনীকে ধর্ষিত হতে দেখে জীবনের ঝুকি নিয়ে তাকে উদ্বার করতে এগিয়ে এলো আমাদের হকার ভাই হান্নান......... এভাবে হয়তো আরো কোন ভাই কোনো অবদানের জন্য একটু মিডিয়াতে স্থান পাবে এবং সময়ের স্রোতে আমরা একসময় সবাই তাদের নাম ভুলে যাবো আর আমরা যারা সার্টিফিকেটের অধিকারী শিক্ষিত সমাজ তারা বিভিন্ন সময়ে তুলনা করার জন্য তাদের নাম উচ্চারন করবো যেমন, 'তোমার ভাষা তো একদম রিক্সাওয়ালাদের মতো' অথবা 'চেহারা দেখে মনে হয় রাস্তার হকার'....... এভাবে একসময় দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হবে আর আমরা বিপুল উতসাহ ও উদ্দীপনার সহিত আমাদের জনপ্রতিনিধীদেরকে নির্বচিত করবো যাদের মধ্যে অনেকে জাতীয় সংসদে গিয়ে ৪-৫ লাইনের একটি লিখিত বক্তব্য পাঠ করতে তাদের দুই পাটি দন্ত সমূলে উতপাটিত হওয়ার যোগার হবে...... যাদের এক ও অভীন্ন লক্ষ্য হবে দেশের সম্পদ লুট করে নিজের আখের গুছানো...... তারপরেও তারা আমাদের জনপ্রতিনিধী..... আমাদের গরীবের টাকায় কেনা ব্র্যন্ডের গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে দুরন্ত ছুটে চলা ব্যক্তি...... কিন্তু সেই জীবনবাজি রাখা সেই সব ভাইদের আমরা সমাজের উন্নয়নমূলক কোনো কাজের দায়িত্ব দেয়া তো দুরে থাক তাদেরকে আমরা 'রিক্সাওয়ালা' ও 'হকার' এর বাইরে কোনো মৌখিক স্বীকৃতিও দেবনা।
২০১৩.০১.২৭ ০৯:১১
হান্নান ভাই, হান্নানের সাহসিকতায় আমরা মুগ্ধ, তোমাকে অভিভাদন। জানি, এই চাকচিক্য সমাজ তোমার অসীম সাহসিকতার কোন পুরস্কার দিবে না। তবু, আমাদের মতো কিছু মানুষের শ্রদ্ধা, ভালোবাসা রইল তোমার জন্য। এটুকুই যে আমাদের সাধ্য। হাজার বছর বেঁচে থাকে এই দোয়া করি।

Tajerul islam sadhin

Tajerul islam sadhin

২০১৩.০১.২৭ ০৯:১৩
এমনিতেই মুভি বেশি দেখি আমি, অভিনয় চরিত্রে ভাল ও সত্যির পক্ষে লড়াই করা অভিনেতাদের অভিনয়ে মাঝে মাঝে আবেগে চোখে জল আসে। আর আজ আমার দেশের একজন হকার-বিক্রেতার সত্যিকে বাঁচানোর লড়ায়ের কথা শুনে আমার বুকটা অনেক বড় হয়ে গেছে যেন। আসীম সাহস নিয়ে তিনি ধর্ষকদের আইনের হাতে ধরিয়ে দিয়েছেন। ধর্ষকদের বিচার হবে, আন্যায় ন্যায়ের কাছে মাথা নত করবে। আহ কি শান্তি।

alamin

alamin

২০১৩.০১.২৭ ০৯:২৪
হান্নানকে যেনো নিরাপত্তা দেয়া হয় সেদিকে পুলিশ ভাইদের অনুরোধ করছি

Osman Shekh

Osman Shekh

২০১৩.০১.২৭ ০৯:৩১
ভাল কাজের প্রশংসা অবশ্যই করতে হবে । তাকে সরকারী বেসরকারী পর্যায়ে পুরস্কৃত করা উচিত। এতে এ জাতীয় কাজে মানুষের আগ্রহ বাড়বে।

Kazi Md. Shariful Islam

Kazi Md. Shariful Islam

২০১৩.০১.২৭ ০৯:৩৬
আমি সাহসিকতা বলতে পারলাম না ।........বাসের ভেতর ধস্তাধস্তি দেখে ঘটনা বুঝতে পারেন। তিনি দ্রুত অন্য একটি বাসে উঠে শুভযাত্রা পরিবহনের ওই বাসটিকে অনুসরণ করতে থাকেন। কিন্তু তাঁকে বহনকারী বাসটি এগিয়ে গেলে তিনি মহাসড়কের ঘিওর উপজেলার তরা সেতুর কাছে নেমে অপেক্ষায় থাকেন। তিনি কেন অন্য বাস জাতরি দেরকে বললেন না । (ওর মতো েবাকা হয় না)
২০১৩.০১.২৭ ০৯:৩৬
সরকার এই হান্নানকে পুরষ্কার দিলে মানুষ উতসাহিত হবে এবং পরোপকারে সর্বদা এগিয়ে আসবে। হারুনের চেয়ে এর অবদান কোন অংশে কম নয় শুধু কম উনি পুলিশে চাকরি করে না এবং জয়নালকে পেটায় না।

sharif

sharif

২০১৩.০১.২৭ ০৯:৫৫
হান্নানের সাহসিকতায় আমরা মুগ্ধ । হান্নানের মতো মানুষের বড় অভাব ।শ্রদ্ধা, ভালোবাসা রইল

Md. salauddin

Md. salauddin

২০১৩.০১.২৭ ১০:১৪
আমরা তাকে ধন্যবাদ জানাই। তবে শয়তানরা যেন তার কোন ক্ষতি করতে না পারে সেদিকে সরকরের দৃষ্টি দেওয়া দরকার।

Nurul Shimul

Nurul Shimul

২০১৩.০১.২৭ ১০:২৩
মানষিকতা সবার ই থাকে কিন্তু সাহসীকতা সবার থাকেনা। যেটা হান্নান করেছে আমরা ও মনে মনে ভাবি যে আমরা ও এরকম সত্যের কথা বলব কিন্তু আমরা যেমন ভীরু তেমনি দায়ীত্ব এড়িয়ে চলা ও আমাদের অভ্যাস।

Faruk

Faruk

২০১৩.০১.২৭ ১০:৪৯
প্রথম আলোর পাঠকদের আমি বলব , আসুন আমরাও হান্নানের মত হই , আর এদেশটাকে অসভ্য রাজনিতিবিদদের হাত থেকে বাচাই , যারা জনগনকে মুলা দেখায় আর চাপাবাজি করে ।

Farhan Fardin

Farhan Fardin

২০১৩.০১.২৭ ১১:০১
হান্নান সাহেবকে পুলিশে চাকুরী দেওয়া হউক......... অন্তুত আমাদের মা, বোনরা কিছুটা আশার আলো দেখবে যদি উনাকে সত্যি সত্যই পুলিশে নিয়োগ দেওয়া হয়। দয়া করে উপর মহলে এই ব্যাপারটা নিয়ে ভাবার জন্য। কতো অযোগ্য লোকই না চাকুরী পায় এই দেশে, সত্যিকারের মানুষ যদি চাকুরী পায়, তবে ভীশন খুশী হব।

Md. Mushfiqur Rahman

Md. Mushfiqur Rahman

২০১৩.০১.২৭ ১১:০৪
Salute to Hannan bhai. Is it not possible for our government, police dpt., human rights organization or any one to honor or reward Mr. Hannan to encourage other to do this kind of job. Any way, Hannan - Almighty Allah will reward you for this. May Allah bless you & your family.

Arup Das (Oronno)

Arup Das (Oronno)

২০১৩.০১.২৭ ১১:৪৫
স্যালুট বস।আপনি আমাদের মত তথা কথিত মানুষের চেয়ে অনেক উচু মাপের মানুষ।আর প্রথম আলোকে অসংখ্য ধন্যবাদ।

Mohammad Shah Alam

Mohammad Shah Alam

২০১৩.০১.২৭ ১১:৫১
চিরদিন হকার থাকতে হবে না ,অাপনার যোগ্যতা অাপনাকে সম্মানের অাসনে বসিয়ে দিবে দোয়া করি। অার ঐ যে বললেন, মানুষের উপকার করতে গেলে হুমকি যেমন আসবে, আবার পক্ষের লোকেরও অভাব হবে না। শুধু মহত লোকের কাছেই এরূপ কথা পাওয়া যায়। ভাল থাকবেন।

Russell

Russell

২০১৩.০১.২৭ ১২:৩৫
আমার জানা মতে সব দরিদ্র পেশাজীবিরাই হান্নানের মতো। পক্ষান্তরে আমাদের মতো তথাকথিত শিক্ষিতরা আমাদেরই মতো । এরা বড়ই স্বার্থপড়। বিপদ এড়িযে চলতে চায়। দিল্লির জ্যোতি পান্ডের ঘটনাটিও এমনি। শিক্ষিত লোকেরা শুধু দেখেছে আবার চলে গিয়েছে।

Rasebul

Rasebul

২০১৩.০১.২৭ ১২:৫৮
এটা কি আমাদের স্বাধীন দেশের শিক্ষাক্ষন?

***জাহাঙ্গীরনগরইউনিভার্সিটি****

মাথার মধ্যে আগুন জ্বলছে। অক্ষমতায় সমস্ত হাত পা কাপছে। আমি নিশ্চিত স্ট্যাটাস টি পড়ার পরে আপনার মাথার মধ্যেও আগুন ধরে যাবে।

সবার দৃষ্টি আকর্ষন করছি। ফেসবুকের এক ভাই একটু আগে মেসেজ দিলেন। পুরো মেসেজ টা এখানে তুলে দিচ্ছিঃ "ভাই, আপনার কাছে একটা হেল্প চাই।

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমার এক বোন (কাজিন) আজ প্রথম ক্লাস করতে গেছে, আইটি ডিপার্টমেন্টে, ফার্স্ট ইয়ার।

ভাই! বোনটা আমার সারাদিন কাঁদল, কাঁদল আমার খালা... কিছুই করতে পারলাম না ভাই! ও জাহানারা হলে থাকে। ওর ডিপার্টমেন্টের বড় আপুরা ওকে ডেকে শারিরীক এবং মানসিক ভাবে লাঞ্চিত করে আধমরা করে দিয়েছে।

ওর বড় আপুরা ওকে বলেছে ক্লাসের বড় ভাইদের কাছে গিয়ে তোমার ব্রেস্টের মাপ দিয়ে আসো...ভাই ! সব বলতে পারছিনা।

কাল ঐ বড় আপুরা সবাইকেই হলে থাকতে বলেছে, হল ছাড়া যাবেনা। আজ নাকি ওরা কেবল মাংস "ধুইছে", কাল "কশাবে"!

ভাই, আমাদের প্রভাবশালী কোনো মামা/খালু নেই। আপনি তো ব্লগে লিখেন, এত বড় একটা গ্রুপ চালান- আপনি চাইলে হয়ত কিছু করতেও পারেন। আপনার ও বোন আছে, দয়া করে একজন ভাই হিসাবে একটু হেল্প করেন ভাই..."

ক্লাসের প্রথমদিন নতুনদের উপর ৱ্যাগিং নতুন কিছু নয় । প্রথমে ৱ্যাগিং দিয়ে শুরু হলেও পরে ভার্সিটির বড় ভাই/নেতাদের মনোরঞ্জনে শরীরটাও বিকিয়ে দিতে হয় টিকে থাকতে হলে।

খবরের কাগজে/ব্লগে এগুলো নিয়ে পড়তে পড়তে অনেকের কাছে হয়ত ডাল-ভাতের মত হয়ে গেছে ব্যাপার টা।

কিন্তু মনে রাখুন- আজ অন্য কারো বোন লাঞ্ছিত হচ্ছে,কাল হতে পারে আপনার বোন/আত্নীয় টিও। ফ্রেন্ডলিস্টের সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যে যেভাবে পারেন প্লীজ হেল্প করেন!

আপনাদের ফ্রেন্ডলিস্টে জাহানীরনগর ইউনিভার্সিটির কেউ থাকলে প্লীজ এগিয়ে আসুন। আগামীকাল ঐ বোনটির লাঞ্ছিত হওয়া যেভাবে পারেন বন্ধ করেন। আর একটি মেয়েও যেন লাঞ্ছিত না হয়, আর একটি মেয়ের স্বপ্ন যেন অঙ্কুরেই শেষ না হয়ে যায়।

মনযূরুল হক

মনযূরুল হক

২০১৩.০১.২৭ ১৩:০৩
অভিনন্দন আবদুল হান্নান । তোমার জন্য কিছু করতে পারলে ভালো লাগবে । প্রথম আলো যদি হান্নানের কোন একাউন্ট নম্বর দেয়, তাহলে সুবিধা হবে...

nasir uddin (kuwait)

nasir uddin (kuwait)

২০১৩.০১.২৭ ১৩:০৪
বাংলার প্রতিটি মানূষ যদি হান্নান সাহেবের মত এমন সাহসী মানূষ হত তাহলে আমাদের দেশটাই বদলে যেত, আমরা হান্নান সাহেবের মত এমন সাহসী পেতে চাই।

Kulsum Al-Nazrul

Kulsum Al-Nazrul

২০১৩.০১.২৭ ১৪:০২
নরপিচাসরা মেয়েটির ক্ষতি করেছে আর হান্নান মেয়েটিকে উর্দ্ধার করে মহর্ত্বের পরিচয় দিয়েছে ।

Md. Mohiuddin shamim

Md. Mohiuddin shamim

২০১৩.০১.২৭ ১৪:১১
সালুত আপনাকে হাননান

sukriti mazumdar

sukriti mazumdar

২০১৩.০১.২৭ ১৪:১৭
It’s truly inspiring to know the guts of Hannan, You are the real Hero of the real World and very special thanks to You, “Sir” .

Hotobak Bashar

Hotobak Bashar

২০১৩.০১.২৭ ১৪:৪১
বাংলাদেশে যারা সুদ-ঘুষ এর বানিজ্য দুর্নীতি -হত্য--ধর্ষন এর মত অপরাধ করে করে দেশকে পিছিয়ে দিচ্ছে তারা এ দেশের সুনাগরিক হতে পারেনা । সেই সুনাগরিক যার দ্বারা আর এক নাগরিক উপকৃত হয়। হান্নানের মতো মানুষের বড় অভাব । এই চাকচিক্য সমাজ তোমার অসীম সাহসিকতার কোন পুরস্কার না দিলেও, তোমার কাজে সবাই যেন অনুপ্রানিত হতে পারি।

Musabbir

Musabbir

২০১৩.০১.২৭ ১৫:২২
সংসদে অনুপস্থিত থাকার টেনডেন্সি শুধু বিরোধীদলের এম্পিদের নয় বর্তমানে সরকারী দলের এম্পিদের মাঝেও সংসদে না গিয়ে বেতন ভাতা নেওয়ার প্রবনতা আশংকাজনক ভাবে বেড়ে গেছে।
এখনতো সংসদে আওয়ামীলীগের জয়জয়কার অবস্থা, সরাসরি এমন বিল পাশ করা হোক কেউ যেন অধিবেশনে অনুপস্থিত থেকে বেতন ভাতার সুবিধা নিতে না পারে। শেখ হাসিনা তলে তলে অনুপস্থিত সদস্যদের সকল সুবিধাই বহাল রাখবে আবার জনগন ও মিডিয়ার সামনে অভিযোগ করবে বিরুধীদলের এম্পিরা অধিবেশনে না এসে ভাতা নেন।
কারণ একটাই ভবিষ্যতে আওয়ামীলীগও একই পথে হাঠবে তাই এখন কোন কঠোর আইন পাশ করা যাবে না। তবে শুধু শুধু এত লোকদেখানো অভিযোগ কেন??

Tarique Bin Shahid

Tarique Bin Shahid

২০১৩.০১.২৭ ১৭:৩৪
All we should be Hannan

ABDULLAH AL MAMUN

ABDULLAH AL MAMUN

২০১৩.০১.২৭ ২১:৫১
স্যালুট হান্নান আপনাকে। ভাগ্যিস এখানে ছাত্রলীগ ধর্ষণে জড়িত ছিল না। তাহলে আরেক বিশ্বজিতের কাহিনী দেখতে হত।

kabir

kabir

২০১৩.০১.২৭ ২২:২২
Hello moderator,
What is the connection between the following comment & the topics of this article ?