গয়না ছিনতাই
ফরিদপুরের সদরপুরে স্টেডিয়ামের পাশে গতকাল শনিবার দুপুরে তিন ছিনতাইকারী এক গৃহবধূর সোনার চেইন ও কানের দুল ছিনতাই করেছে।
এলাকাবাসী জানায়, সদরপুরের পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা সুকুমার দাসের স্ত্রী মিনতি রানী দাস (৪০) হেঁটে বালিয়াহাটি গ্রামের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তিন তরুণ তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে চেইন ও দুল ছিনতাই করে।
পাঠকের মন্তব্য
পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
- আপনার মতামত দিন






