ইসলামী বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগ নেতা নিখোঁজের ঘটনায় দুজন আটক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম নিখোঁজের ঘটনায় দুজনকে আটক করেছে শেরেবাংলা নগর থানার পুলিশ। এদিকে, ওই নেতাকে উদ্ধারের দাবিতে মহাসড়ক অবরোধসহ নেতা-কর্মীদের আন্দোলন গত বুধবার থেকে অব্যাহত রয়েছে।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সোমবারের মধ্যে নিখোঁজ ছাত্রলীগের নেতা সাইফুল ইসলামকে উদ্ধার করা না হলে মঙ্গলবার ক্যাম্পাসে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন নেতা-কর্মীরা।
ঢাকার শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, সাইফুল ইসলাম নিখোঁজের ঘটনায় গত শুক্রবার রাত ১০টার দিকে ফার্মগেট এলাকা থেকে দুজনকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






