শিরোনাম:

সড়কের ঢালে গুলিবিদ্ধ ৩ লাশ

হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি

মুন্সিগঞ্জ প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান থেকে গুলিবিদ্ধ তিনটি লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এদিকে এই তিনটি হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, একই ব্যক্তিরা ওই তিনজনকে হত্যা করেছে।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের ঘটনায় গত বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। তিনটি মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁদের অজ্ঞাতনামা স্থানে গুলি করে হত্যার পর গুম করার জন্য লাশগুলো এসব জায়গায় ফেলে গেছে।
ময়নাতদন্ত শেষে নিহত তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনজনের লাশই গত শুক্রবার দাফন করা হয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন